বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

দুমকিতে সড়কের দু’পাশ দক্ষল করে রমরমা ব্যবসা, বিপাকে পথচারীরা

মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৭ ০০০ বার

পটুয়াখালীর দুমকিতে পাগলা-দুমকি-বাউফল মহাসড়কের দু’পাশের জায়গা দখল করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাদের ব্যবসায়ীক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

এতে চরম ভোগান্তিতে পড়েছে পথচারীরা, হরহামেশাই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। ব্যস্ততম এ সড়কের মাঝখানে ট্রাক থামিয়ে ঘন্টার পর ঘন্টা মালামাল উঠানামা প্রায় নিত্যদিনের চিত্র হয়ে দাড়িয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারী) সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার পাগলা-দুমকি-বাউফল সড়কের পাশের জায়গা দখল করে গাছ ব্যবসায়ীদের লাকড়ি-গাছ, ফরিয়াদের তুষ-কুড়া-ধান, নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের রড-সিমেন্ট-ইট, ডিলারের গোডাউনে মালামাল সংরক্ষণ, চেরাই কাঠ ব্যবসায়ীদের সাজানো কাঠ, স্বমিলের সম্মুখে রাস্তা উভয় পাশে বিক্রির উদ্দ্যশে থরে থরে সাজানো গাছ রাখা আছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় স্কয়ার এলাকায়, নতুন বাজার এলাকায় , থানাব্রিজ এলাকায়, রাজাখালী বাজার এলাকায়, তালতলী বাজার এলাকায়, বোর্ড অফিস বাজার এলাকায় ও চরগরবদি ফেরিঘাট এলাকার খালি জমি এখন আর খালি নেই।
বিভিন্ন সূত্রে জানা যায়, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে সওজ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ব্যক্তি ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে প্রভাবশালী ব্যক্তিরা সড়কের পাশের সরকারি জমি বেদখল করে দিনের পর দিন এসব ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছেন।
পথচারীদের একজন মোঃ রাকিব ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতেই ফুটপাত নেই বললেই চলে। এরপর রাস্তা ওপরে এভাবে যদি ট্রাক, কাভার্ড ভ্যান রাখা হয় তবে আমরা হাটি কিভাবে। রাজাখালি গ্রামের সঞ্জয় বলেন, ‘রাস্তায় ধানের বস্তা, লাকড়ি এসব রাখায় যেমনি আমাদের অটোরিকশা চালাতে বেগ পেতে হয় এবং পথচারীদের দুর্ঘটনার আশঙ্কা থাকে।’ পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.এম. আতিকুল্লাহ বলেন, এ বিষয়ে ইউএনও মহোদয়ের সহযোগিতা নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরান বলেন, যারা সড়ক দখল করে রেখেছেন তাদেরকে চিহ্নিত করে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যান্যদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..