রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

দুমকীতে দুর্নীতি তদন্তে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালকের লূথার‍্যান হেলথ কেয়ার পরিদর্শন

মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৩ ০০০ বার

পটুয়াখালীর দুমকিতে এনজিও ব্যুর‍ো পরিচালিত লূথার‍্যান হেলথ কেয়ার বাংলাদেশ( মাও শিশু হাপাতাল) এর বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতি বিষয়ে বিদ্যমান সমস্যা তদন্তে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) শেখ মোঃ মনিরুজ্জামান লুথার‍্যান হেলথ কেয়ার পরিদর্শণ করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০ টায় লুথার‍্যান হেলথ কেয়ার সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মকর্তা- কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় লুথার‍্যান হেলথ কেয়ারের প্রধান নির্বাহী গ্রেনার মারাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক গ্রেড-১ শেখ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম,পরিচালনা বোর্ড সদস্য রেভা: এন্ড্রু বিশ্বাস, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শ্রীরাপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি নাসির উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল, দুমকি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল প্রমূখ।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে লুথার‍্যান হেলথ কেয়ার হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীদের অনিয়ম-দুর্নীতির বিষয় নিয়ে কর্মচারীরা প্রতিবাদ করায় তৎকালীন পরিচালক ডেভিড ঘোষ কর্মচারীদের বেতন বন্ধ ও চাকুরীচ্যুত করেন। এ নিয়ে কর্মকর্তা – কর্মচারীদের মধ্যে বিরোধ চরম আকার ধারন করে। বেতনভাতা চালু ও চাকুরীচ্যুতদের চাকরীতে বহালের দাবিতে গত ২৪এপ্রিল থেকে ১৫মে পর্যন্ত কর্মচারীরা মানববন্ধন ও লাগাতার কর্মবিরতি পালন করে আসছিলো, যা বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল। বিদ্যমান সমস্যা সমাধানে মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে পরিচালিত দুমকির লুথার‍্যান হেলথ কেয়ার বাংলাদেশ এর বিভিন্ন সময় কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ , জনপ্রতিনিধি, গনমাধ্যম, মানবাধিকার কর্মী,কর্মকর্তা-কর্মচারীদের কথা শুনেন এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..