বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

দুমকীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৫ ০০০ বার

পটুয়াখালীর দুমকীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকী গ্রামের নিজ বাড়িতে আজ রবিবার সকাল ৯টায় বার্ধ্যক্য জনিত কারণে তিনি মারা যান।
মরহুমের জানাজার নামাজ বিকেল ৫টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় বিউগল বাজিয়ে গার্ড-অফ- অনার জানান দুমকী থানা পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন প্রমূখ।
দুমকী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ জানাজার নামাজে শরিক হন।
উল্লেখ্য মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদা সরকারি জনতা কলেজের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন।
৮০ বছর বয়সে তিনি স্ত্রী,তিন পুত্র ও তিন কন্যা রেখে মৃত্যু বরণ করেন। তিনি দুমকী উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলামের পিতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..