বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

দুমকী মুরাদিয়াতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা তরুণীর ৮ ধরে অনশন

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮৪ ০০০ বার

পটুয়াখালীর দুমকীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে ৮ দিন যাবৎ অবস্থান নিয়ে অনশন করছেন এক তরুণী মুক্তা রানী (২৩)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের অনিল সরকারের ছেলে অসিম কুমার সরকারের সাথে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের সুভাষ হালদারের তরুণী কন্যা মুক্তা রানীর সাথে ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে তা অনৈতিক সম্পর্কে গড়ায়। প্রায় দু’বছর যাবৎ প্রেমিকা তরুণী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে দূর্ত অসীম সরকার নানা টালবাহানার পর গা ঢাকা দেয় এবং সকল যোগাযোগ বন্ধ করে দেয়। অবশেষে নিরুপায় হয়ে প্রেমিকা মুক্তা রানী গত ৭ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে প্রেমিক অসিম সরকারের মুরাদিয়া গ্রামের বাড়িতে এসে অবস্থান নেয়।
মুক্তা রানী বলেন, প্রেমিক অসিমের সাথে বিয়ে ছাড়া আমার লাশ যাবে। কোন প্রকার চাপে ফেলে আমাকে এঘর থেকে নামাতে পারবে না।
মুক্তা রানীর মা শেফালী রানী অভিযোগ করে জানান, তার মেয়ে বিয়ের দাবিতে প্রেমিক অসিম সরকারের বাড়িতে অবস্থান করছে। অসিমকে তার প্রভাবশালী পরিবার আত্মগোপনে রেখে মিমাংসার নামে মা ও মেয়ের ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করছে। কয়েকটি সাদা কাগজে মুক্তা রানীর জোড়পূর্বক স্বাক্ষরও নেয়া হয়েছে বলে ফোনে জানতে পেয়েছি। এ রিপোর্ট লেখা সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মুরাদিয়া ইউপি চেয়ারম্যান, লোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গনমান্যদের মিমাংসা বৈঠক চলছে।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পরিবারের সম্মতিতে মিমাংসার উদ্যোগ নেয়া হয়েছে। তবে অভিযুক্ত ছেলে অনুপস্থিত থাকলে মিমাংসার সম্ভাবনা নেই।
দুমকী থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও কোন কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..