বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

দূর্ঘটনা এড়াতে রাস্তার গতিরোধক রঙ করল ছাত্রলীগ

মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০২ ০০০ বার

দূর্ঘটনা রোধে রাস্তার গতিরোধক রঙ করেছে ছাত্রলীগ। গতকাল রাতে ছাত্রলীগের একদম কর্মী চৌগাছা সড়কের বিশ্ববিদ্যালয়ের সামনের গতিরোধক রঙ করে।
নিরাপদ সড়কের দাবিতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে এই উদোগ্য নেয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে ২০২৩ সালে এই সড়কেই এক যবিপ্রবি শিক্ষার্থী প্রাণ হারান এবং এর পর একাধিক বার শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রশাসন এমনকি সড়ক বিভাগে অবস্থান কর্মসূচী পালন করলেও কেবল গতিরোধক ই হয়েছে গতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। ছাত্রলীগ সূত্রে জানা গেছে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্দেশনা অনুযায়ী তারা এই গতিরোধক রঙ করেছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে যবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম সহ সব সময় ছাত্রলীগ অগ্রনী ভুমিকা পালন করেছে। তিনি বলেন যবিপ্রবি শাখা ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের সাথে আছে ছিল থাকবে। সকল নায্য দাবি নিয়ে সবসময় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল জানান ছাত্রলীগের এধরণের কর্মকান্ডকে তিনি স্বাগত জানান। দেশের বিভিন্ন সংকটে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিল। যবিপ্রবির ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের দাবি আদায়ে সোচ্চার ছিল। তিনি আরও জানান শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে ছাত্রলীগ ইতিমধ্যেই প্রশাসন বরাবর স্মারক লিপি দিয়েছে। কিছু দাবি বাস্তবায়ন হয়েছে কিছু এখনো হয়নি। প্রশাসনের সাথে আলোচনা করে বাকি দাবি গুলোও পূরণ করা হবে।

এদিকে যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ছাত্রলীগের এ ধরনের কর্মকান্ডের প্রশংসা করেছেন এবং বলেছেন ছাত্রলীগের কাজ খুবই প্রশংসনীয় এবং ভবিষ্যতে ছাত্রলীগ এ ধরনের কর্মকাণ্ড মাধ্যমে দেশ জাতির কল্যাণে কাজ করে যাবে বলে আমি প্রত্যাশা করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে ছাত্রলীগকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ভাল কাজ করার প্রতি জোর দিতে হবে৷ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..