মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

দৌলতপুরে প্রতিবন্ধী ভাতার টাকা আত্বসাতের অভিযোগে মহিলা মেম্বারের স্বামী’কে গনধোলাই

ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৬০ ০০০ বার

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা পিয়ারপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ জেসমিন সুলতানার স্বামী মোঃ রকিবুল ইসলাম এর বিরুদ্ধে সরকারী ভাবে প্রতিবন্ধীদের কে প্রদানকৃত ভাতার টাকা আত্বসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বিষয়টি জানতে পেরে মোঃ রফিকুল ইসলামের কাছে গেলে তার পোষা লোক দিয়ে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। গরিব অসহায় মানুষের টাকা আত্বসাতের পর তার ক্যাডার বাহিনী দিয়ে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেওয়া খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী রাগান্বিত হয়ে মোঃ রফিকুল কে গনধোলাই দেয়। একাধিক প্রতিবন্ধীর টাকা আত্বসাতের অভিযোগ জমা পড়েছে ৮নং পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা বুলবুল মহাদয়ের বরাবর। অভিযোগ পত্র টি হুবহু নিম্নে বর্ণিত হলো।বরাবর, চেয়ারম্যান সাহেব ৮নং পিয়ারপুর ইউনিয়ন পরিষদ দৌলতপুর কুষ্টিয়া । বিষয় ঃ প্রতিবন্ধি ভাতা প্রতারণা করে আত্মসাৎ প্রসঙ্গে । জনাব, বিনীত সম্মান প্রদর্শন পূর্বক উপযুক্ত বিষয়ের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, আমি মোছাঃ আয়েশা আক্তার, পিতাঃ রজব আলী, গ্রামঃ মিরপুর ইউনিয়নঃ পিয়ারপুর উপজেলা : দৌলতপুর জেলাঃ কুষ্টিয়া আমি প্রতিবন্ধি ভাতার অনলাইনে আবেদন করি এবং আমার প্রতিবন্ধি ভাতা কার্ড চেয়ারম্যান সাহেব করে দিয়েছেন । কিন্তু মোছাঃ জেসমিন সুলতানা – সংরক্ষিত ইউপি সদস্যা ওয়ার্ড নং ১.২.৩ তাহার সহযোগিতায় তার স্বামী মোঃ রকিবুল ইসলাম, আমার নিকট হইতে প্রতিবন্ধি ভাতা কার্ড করে দিবে বলে নগদ ৪,০০০/- হাজার টাকা নিয়েছিল । শুধু তাই নয় আমার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন করে তাহার মোবাইল নম্বর দিয়ে জুন/২০২৩ পর্যন্ত ১০,২০০/- টাকা উত্তোলন করে নিয়েছেন । মোবাইল নং ০১৯৬৯-৩৬৫২৬৩। আমি হতদরিদ্র মানুষ আমি খুব কষ্টে জীবন যাপন অতিবাহিত করছি। অতএব মহোদয়ের কাছে আমার আকুল আবেদন আমাকে সু-বিচার পাইয়ে দিয়ে আমাকে বাধিত করিবেন। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য অনুলীপি প্রেরন করা হইল। ১। উপজেলা নির্বাহী অফিসার – দৌলতপুর কুষ্টিয়া। ২) উপজেলা সমাজ সেবা অফিসার-দৌলতপুর কুষ্টিয়া । ৩) ৮নং পিয়ারপুর ইউনিয়ন পরিষদ। এ ব্যাপারে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা বুলবুল এর কাছে সরজমিনে প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন। উক্ত বিষয়ে আমার পরিষদে এখন পর্যন্ত একই ব্যাক্তির বিরুদ্ধে চারটা অভিযোগ জমা পড়েছে। অভিযোগের বিষয়ে থানা নির্বাহী অফিসার ও সমাজ সেবা অফিসারদের সাথে কথা বলেছি। অভিযোগ প্রমাণিত হলে উক্ত মেম্বার ও তার স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..