বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

দ্রুত গতিতে চলছে হরিপুরে গৃহহীনদের ঘর নির্মাণ কাজ

পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪৮৯ ০০০ বার

মুজিব শতবর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওযের হরিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২১৬টি পরিবারের জন্য সরকারি খাস জমিতে দ্রুতগতিতে এগিয়ে চলছে ঘর নির্মাণ কাজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের প্রতিদিনের সার্বিক তদারকিতে দ্রুতগতিতে এগিয়ে চলছে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত এসব ঘর নির্মাণ কাজ।
আজ শুক্রবার (৮ জানুয়ারি) সরেজমিনে ঘর নির্মাণ এলাকায় গেলে সুবিধাভোগীসহ এলাকাবাসীরা বর্তমান সরকারের প্রশংসা করেন।

এ সময় তারা বলেন, “আমাদের নিজের জমি ও ঘরবাড়ি নাই, মানুষের জমিতে কোনরকম
আশ্রয় নিয়ে খরকুটো দিয়ে পাখিরমত বাসা বেধে বসবাস করেছিলাম, জীবনে কখনো
ভাবিনি পাকা ঘরে থাকবো। আমরা জীবনে যা কল্পনাও করিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমাদের জন্য তা করেছেন। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই এবং তার জন্য দোয়া করি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, “বর্তমান সরকারের উন্নয়ন দেশের মানুষের দোরগোড়ায় পৌছে যাচ্ছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় গৃহহীন মানুষের কথা চিন্তা করে তাদের পুর্নবাসনের জন্য যে ঘর বরাদ্দ দিয়েছেন সেই কাজগুলো যেন সঠিক নিয়মে এবং সঠিক সময়ে হয় সেজন্য আমার দায়িত্ব অনুযায়ী নিয়মিত সরজমিনে এসে মনিটরিং করছি।”

হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের ১০টি, ২নং আমগাঁও ইউনিয়নে ৪টি, ৩নং বকুয়া ইউনিয়নে ৮টি, ৫নং হরিপুর সদর ইউনিয়নে ১৭৮টি ও ৬নং ভাতুরিয়া ইউনিয়নে ১৬টি “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিবাস” নামে উপজেলার ২১৬ পরিবারের আধাপাকা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গত ১০ নভেম্বর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।

আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে উপজেলার ২১৬টি পরিবারকে ৩ কোটি ৬৯ লক্ষ ৩৬ হাজার টাকা ও দ্বিতীয় পর্যায়ে ৩২০টি পরিবারকে ৫ কোটি ৪৭ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে সরকারী খাস জমিতে আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে এবং প্রতিটি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ১লক্ষ ৭১ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..