বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য, হুমকির মুখে জীববৈচিত্র্য

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪০৩ ০০০ বার

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বরইতলী বনবিট কর্মকর্তা-কর্মচারী ও হেডম্যানদের যোগসাজশে শতবর্ষী মাদারট্রি গর্জনসহ বিভিন্ন বনজ ও ফলজ গাছ কর্তন করে উজাড় করা হচ্ছে বন। এমনকি, বনবিট কর্মকর্তাকে মোটা অংকের উৎকোচ দিয়ে প্রতিনিয়ত পাহাড় কেটে তৈরি করা হচ্ছে পাকা ও আধা পাকা ঘর। যার কারণে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য ও হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। গতকাল ১৮ই মার্চ ( শনিবার) সাংবাদিকরা বরইতলী বনবিটের অধীনে বনভূমি সরেজমিন পরিদর্শনে গেলে বনবিট কার্যালয় লাগোয়া বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া পূর্বকোল ভিলিজারপাড়া এলাকায় সদ্য কর্তনকৃত একাধিক মাদাট্রি গর্জন গাছের নিচের অংশ অর্থাৎ মুতা (শেখড়) দেখতে পাওয়া যায়। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, রাতের অন্ধকারে বনবিট কর্মকর্তা-কর্মচারী ও সাবেক হেডম্যান মোঃ নেচার ও বর্তমান হেডম্যান মোহাম্মদ হোসেনের নেতৃত্বে এ গাছগুলো কাটা হচ্ছে বলে জানান। পরে গাছ কর্তনের ব্যাপারে জানতে বরইতলী বনবিট কর্মকর্তা হাসানুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং পরবর্তীতে বানিয়ারছড়া স্টেশনে বরইতলী বিটের পিএম আবদুল্লাহ মামুনের সাথে সাক্ষাৎ হলে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি একাধিক গাছ কর্তনের বিষয়টি অস্বীকার করেন এবং তিনি বলেন, একটি গর্জন গাছ ভেঙে যাওয়ার কারণে গাছটি তারা কেটে বিট কার্যালয়ে নিয়ে আসেন বলে জানান। এদিকে, এ ব্যাপারে সাবেক হেডম্যান মোঃ নেচার ও বর্তমান হেডম্যান মোহাম্মদ হোসেনের কাছে জানতে চাইলে তারা গাছ কর্তনের বিষয়টি অস্বীকার করেন। অপরদিকে চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দু রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান এবং খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য: বরইতলী বনবিটের পিএম আব্দুল্লাহ মামুনের ভাষ্যমতে, বরইতলী বনবিটের আওতাভুক্ত ১ হাজার একর বনভূমির মধ্যে মাত্র ২ একর জায়গা তাদের দখলে রয়েছে। বাকী বনভূমির জায়গাগুলো বনভূমির সামাজিক বনায়নের সুবিধাভোগীরা স্থায়ীভাবে দখলে নিয়ে নিয়েছে। লোকবল সংকটের কারণে তাদেরকে উচ্ছেদ ও করা যাচ্ছে না। তবে, সামাজিক বনায়নের সুবিধাভোগীদের দাবী বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোটা অংকের উৎকোচ দিয়ে ম্যানেজ করেই তারা বনভূমি দখলে রেখেছেন। এছাড়াও বনবিট কর্মকর্তাকে মোটা অংকের উৎকোচ দিয়ে বনভূমিতে পাকা ও আধা পাকা বাড়ি-ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..