শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে পানির অপচয়, নজরদারির অভাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের

শর্মিষ্ঠা ভট্টাচার্য, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৭ ০০০ বার

কোনো না কোনো ভবন থেকে ঘন্টার পর ঘন্টা পানি পরছেই, এই দৃশ্যটি একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। নবনির্মিত বঙ্গবন্ধু হলের পানির ট্যাংক থেকে নিয়মিত পানি পরে। একই চিত্র দেখা যায় প্রশাসনিক ভবন এবং ডরমিটরিতেও। পানির ট্যাংক ভরে নিয়মিত পানি পরে ঘন্টার পর ঘন্টা কিন্তু সঠিক সময়ে মটর বন্ধ করার মতো লোক নেই। এ বিষয় নিয়ে নজরদারী নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এতে একদিকে পানির অপচয় যেমন হচ্ছে অন্যদিকে বাড়ছে বিদ্যুৎ ব্যয়। সংশ্লিষ্টদের নজরদারির অভাবে এই পানি এবং বিদ্যুতের অপচয় হচ্ছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

দীর্ঘদিন ধরে বন্ধ হল থেকে পানি পরতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেক শিক্ষক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষক সাদিক হাসান শুভ লিখেছেন, বিশ্ববিদ্যালয় যেখানে সবচেয়ে শিক্ষিত মানুষ বাস করে সেখানে এই দৃশ্য খুবই বেমানান। গত ২ তারিখের পর থেকে নতুন ছাত্র হলের এই মটর আমি কখনো বন্ধ হতে দেখিনি। অন্যান্য ভবন থেকেও প্রচুর পানি পরে। এভাবে চলতে থাকলে গ্যাসের মতো পানিও শেষ হয়ে যাবে। লোডশেডিং এর জন্য সরকারকে দায়ী করার আগে নিজেদের লজ্জিত হওয়া উচিত। যে পানির অপচয় করছেন আর যে করতে দিচ্ছেন, মনে রাখবেন, একদিন আপনাকে পানির ভয়ানক কষ্ট ভোগ করতে হবে। ন্যাচারাল জাস্টিজ বলে একটা কথা আছে। এই শাস্তি আপনাকে পেতেই হবে, আজ না হয় কাল।

সরেজমিনে ঘুরে দেখা যায় নবনির্মিত বঙ্গবন্ধু হল থেকে দিন-রাত পানি পরে। এ বিষয়ে হলে কর্মরত একজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু পরপর এখানে এসে গোসল করে। তারা এখানে এসে গোসল করে পানির মটর বন্ধ না করেই চলে যায়। কিছু বলতে গেলে খারাপ ব্যবহার করে। তাই আমরা কিছু বলি না। যার কারণে পানির ট্যাংক ভরে নিয়মিত এখানে পানি পরে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় নিয়মিত তদারকির জন্য কোনো লোক নেই। বিশ্ববিদ্যালয় খোলা হলে আশা করি এ সমস্যা সমাধান হয়ে যাবে। বর্তমান সময়ে সকলের সহযোগিতা কামনা করছি। সবাই নিজ জায়গা থেকে একটু সর্তক হলে আশা করি এ সমস্যা সমাধান হয়ে যাবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..