বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

নজরুল বিশ্ববিদ্যালয় এসডিসির আয়োজনে “ফ্রেশার্স চয়েজ ২.০”

শর্মিষ্ঠা ভট্টাচার্য, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৫৮৯ ০০০ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালেয় নতুন শিক্ষার্থীদের নিয়ে “ফ্রেশার্স চয়েজ ২.০” নামক প্রতিযোগিতার আয়োজন করেছে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (JKKNIU-SDC)।

 

রবিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বের এই প্রতিযোগিতায় ১ম পর্বে অংশগ্রহণ করে ২৪ টি বিভাগের মোট ২২৮ জন শিক্ষার্থী। ১ম রাউন্ড শেষে ফাইনালের জন্য সিলেক্টেড হয় ১৫ জন। যেখান থেকে তিনজনকে বিজয়ী হিসেবে ঘোষনা করা হয়। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে ছিল- চিল পুরুষ, ফ্রাইডে গেজেট, লজিস্টিক পার্টনার স্টেশনারি, ফুড পার্টনার স্বরবৃত্ত, এডুকেশন পার্টনার ওস্তাদ এবং ই-লার্নিং পার্টনার মেন্টরিয়ান।

 

বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাবাস্সুম মেহনাজ, প্রথম রানারআপ পপুলেশন সাইন্স বিভাগের মো. খালিদ আহমেদ সিফাত সাদ এবং দ্বিতীয় রানার আপ দর্শন বিভাগের খাদিজাতুল কুবরা।

 

অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আলভি রিয়াসাত মালিক, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার ড. প্রফেসর মো. জালাল উদ্দিন,মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড. মাসুদ রানা সহ ক্লাবটির সদস্যবৃন্দ।

 

প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ছাত্র-ছাত্রীদের মেধা ও দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করে থাকে। এরই একটি অংশ হিসেবে ক্লাবটি প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..