বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা চেয়ে অধ্যাপকের আবেদন

শর্মিষ্ঠা ভট্টাচার্য, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৫৭৯ ০০০ বার

নিজ বিভাগের ৩ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী।

মঙ্গলবার (১৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন অধ্যাপক আশরাফ। যার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান।

নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগে ড. আশরাফ সিদ্দিকী অভিযোগ জানায়, গত সোমবার সকাল সাড়ে ৯ টায় একাডেমিক কমিটির সভা শুরুর পূর্বে বিভাগটির তিন সহকারী অধ্যাপক মোঃ নকিবুল হাসান খান, মোঃ রাকিবুল হাসান ও মোঃ আলিম মিয়া ৩ ঘন্টা ধরে তালাবদ্ধ করে রাখে বিভাগীয় প্রধান ড. আশরাফকে। এছাড়া তালা লাগানোর আগে বিভিন্ন রকমের হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করার অভিযোগও তুলে এই ৩ শিক্ষকের বিরুদ্ধে ড. আশরাফ।

এছাড়া এই ঘটনার জেড় ধরে ড. আশরাফ বলেন , আমার সঙ্গে কদিন পর পর এমন আচরণ করে মোঃ নকিবুল হাসান খানের নেতৃত্বে এই কয়জন। সোমবারের ঘটনা হত্যা চেষ্টার সামিল। আমার বয়স হয়েছে। বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আমাকে তালাবদ্দ করে রেখেছে। এমন কাজ তো শত্রুর সঙ্গেও করেনা। আমার হার্টের সমস্যা বেড়েছে । ডান হাত অনেকটা অবশের মতো লাগছে এখনো। আমার নিরাপত্তা প্রয়োজন। তাই প্রক্টরের কাছে নিরাপত্তা চেয়েছি এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত করার উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছি।

তালা মারা ও ভয়ভীতি দেখিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবের জন্যে অভিযোগে নাম আসা দুই শিক্ষক মোঃ নকিবুল হাসান খান ও মোঃ রাকিবুল হাসান এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি। তবে অন্য আরেক শিক্ষক মোঃ আলিম মিয়া বলেন, আমি এই বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চাই না।

ঘটনার বিষয়ে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী কে অফিস কক্ষে আটকে রাখার ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। প্রশাসনিক ভাবে সিদ্ধান্ত আসা মাত্রই এটি নিয়ে আমরা কাজ করবো। আর নিরাপত্তার একটি চিঠি এসেছে। প্রক্টরিয়াল বডির সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..