শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আল-আমিন,জাককানইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৫২০ ০০০ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের প্রাপ্তি’ শীর্ষক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাককানইবির উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ আসকারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সাদেকুল আরেফিন। এছাড়াও প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জাককানইবির ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনির সঞ্চালনায় শুক্রবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অধ্যাপক ড.আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেন,প্রত্যাশা ছিল একটি স্বাধীন দেশ পাব আর প্রাপ্তিটাও স্বাধীন দেশ পেয়েছি। আর এ প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে কোন ফাঁক নেই। আমরা সবই পেয়েছি। একটি দেশের জিডিপি কত বা দেশের উন্নয়ন কত এটা এত বেশি মেটার করে না কারন বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে যেতে হয় যে কারনে কখনও দেশে উন্নয়ন হবে আবার কখনও একটু বাধাতে উন্নয়নে বাধাঁ পাবে।বঙ্গবন্ধুর ইচ্ছে ছিল স্বাধীন একটি দেশ গড়া।তিনি পেরেছেন,কিন্তু তিনি বেচে নেই।

তিনি আরও বলেন,পাকিস্তানিরা অনেক চেষ্টা করেছে যুদ্ধ বিরতি করতে আর সেটা তে জাতিসংঘ সাহায্য করেছিলো।আর সেটা তে তারা সফল হলে আজ আমরা পরাধীন হয়ে থাকতাম।বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর গড়ার পর ১৯৭৪ সালে ২৫ শে সেপ্টেম্বর জাতিসংঘের ফ্লোরে দাড়িয়ে বাংলায় ঐতিহাসিক ভাষন দিয়েছেন।আমরা যে কত দূর এগিয়ে গিয়েছি তা শুধু একজন মানুষের স্বপ্নের জন্য। বঙ্গবন্ধু আমাদের সাথে নেই এটা চিরন্তন সত্য কথা,কিন্তু তার আদর্শ আছে, আমরা তার আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, মুজিবর্ষের সময়কাল ১৬ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে যাতে করে আমরা খুব শীঘ্রই করোনা মুক্ত হয়ে আমাদের পরিকল্পনা মোতাবেক জাতির পিতার শতবর্ষ উদযাপন করতে পারি।

তিনি বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটি লাল সবুজের পতাকা,একটি স্বাধীন মাতৃভূমি।বঙ্গবন্ধুর একটি বিশাল স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।বঙ্গবন্ধুর স্বপ্ন একটি দুর্নীতি মুক্ত,ক্ষুধা দারিদ্রমুক্ত,একটি শোষণমুক্ত সাম্যের বাংলাদেশ নির্মাণ করা। সোনার বাংলা নির্মাণ করা। সেই নির্মাণ কাজ চলমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..