শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শর্মিষ্ঠা ভট্টাচার্য, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৭৭৩ ০০০ বার

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

রবিবার (৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের নেতৃত্বে একটি পরিবেশ সচেতনতামূলক র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালী শেষে পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ করা হয়। এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে একটি সেমিনার আয়োজন করা হয়। পরিবেশ সংক্রান্ত বিষয়ে গবেষণায় প্রাপ্ত ফলাফল নিয়ে আয়োজিত সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. সৌমিত্র শেখর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা মানুষরাই প্রকৃতির স্বাভাবিক রূপকে নষ্ট করছি। মানুষ আছে বলেই সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের সভ্য হতে হবে। সভ্যতা প্রকৃতির বিরুদ্ধে নয়। প্রকৃতিকে বাঁচিয়ে রেখে আমরা যেন আমাদের কাজ করতে পারি। এ ব্যাপারে যেন গবেষণা করি। আজকে নগরায়নের নামে আধুনিকতার নামে সভ্যতার নামে আমরা পরিবেশকে নির্বিচারে ধ্বংস করছি। গাছপালার সাথে সাথে অন্যান্য প্রাকৃতিক অনুষঙ্গ এমন কী কীটপতঙ্গগুলোকে ধ্বংস করছি। শুধু গাছপালা তা নয়;কীট পতঙ্গও আমাদের পরিবেশের অংশ।

এছাড়াও সেমিনারে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সমীর কুমার শীল, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস. বিপুলেন্দু বসাক। এসময় বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..