বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

নড়াইলের মেধাবী শিক্ষার্থী রাকিবুলের পাশে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ

আজিজ রহমান,মেডিকেল কলেজ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১৬ ০০০ বার

নড়াইলের মেধাবী শিক্ষার্থী এ এম রাকিবুল ইসলাম।অত্যন্ত মেধাবী এ ছাত্র এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তির সুযোগ পাওয়ায় তার পরিবারে আনন্দের বন্যা বইছে। তবে তার পড়ালেখা চালানোর খরচ নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই। মেডিক্যালে ভর্তির জন্য যে টাকা থাকা দরকার সেই টাকা তাদের কাছে নেই। তারপর রয়েছে দীর্ঘদিন ধরে লেখাপড়া, থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয়ের হিসাব। এসব খরচের হিসাব পরিবারটিকে চরম দুশ্চিন্তায় ফেলেছে।

 

বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশের পর বাংলাদেশ ছাত্রলীগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার দৃষ্টিগোচর হয় খবরটি।অবগত হওয়ার পরপরই ছাত্রলীগের দুই মানবিক নেতা সভাপতি দুর্জয় পাল এবং সাধারণ সম্পাদক গোলাম রসুল জয় ব্যাক্তিগত ভাবে তার খোজ খবর নেন এবং নিজ উদ্যোগে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি ভর্তির দিন তারা নিজেরা উপস্থিত থেকে ভর্তির সকল কার্যক্রম সম্পাদন করেন এবং পুনরায় সকল প্রকার সহযোগিতার কথা পুন:ব্যাক্ত করেন।

উল্লেখ্য দুর্জয় জয় কমিটি এর পূর্বেও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রবান্ধব কর্মকাণ্ডের জন্য তুমুল প্রশংসিত।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান রাকিবুল। সে নড়াইল সদর উপজেলার মধুরগাতী গ্রামের হতদরিদ্র কৃষক আমজার হোসেন আকুঞ্জীর ছেলে। তার মাতা জাকিরোন নেছা গৃহিণী। রাকিবুলের বাবা কৃষি কাজ করেন। অন্যের ক্ষেতে দিনমজুরির টাকায় তাকে পড়াচ্ছেন দরিদ্র বাবা আমজার হোসেন।

 

ছাত্র প্রতিনিধিদের এই পদক্ষেপ ছেলেটির শিক্ষা জীবনকে সহজতর এবং পরিবারের মুখে হাসি ফোটাবে বলে সবাই আশাবাদী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..