শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

নবীনদের পদচারণায় মুখরিত বশেমুরবিপ্রবি’র ভেটেরিনারি বিভাগ

আর এস মাহমুদ হাসান, বশেমুরবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৭৫৯ ০০০ বার

সারাদিন ব্যাপী নানান আয়োজন আর আনন্দঘন পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চতুর্থ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১ টায় ভেটেরিনারি বিভাগের ১১৬ নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাহার আলী। এছাড়া উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরিফুজ্জান ও সহকারী অধ্যাপক ডা. হুর-ই-জান্নাত জ্যোতি। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন উক্ত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া সুলতানা।

শিক্ষকরা ও প্রবীণ শিক্ষার্থীরা এসময় ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল উপহার দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে নবীনদের বরণ করে নেন।

কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাহার আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ”বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা যদি ভালো কিছু করতে চাও, তাহলে তোমাদের সেই প্রচেষ্টা থাকতে হবে। তোমরা এখানে ভালো ফ্রেন্ড খুঁজে নিবে, পজিটিভ জিনিস আকড়ে ধরবে। নিজেকে এমনভাবে তৈরি করবে যেনো জনগণের প্রভু নয়, জনগণের সেবক হতে পারো। কথা বলার, কথা শোনা, লেখার, কমিউনেকশন স্কিল, নেতৃত্বের গুণাবলি প্রভৃতি স্কিলড ডেভেলপমেন্ট করতে হবে, যাতে তোমরা মানুষের মতো মানুষ হতে পারো। বিশবিদ্যালয় তোমাদের সেই সুযোগ দিবে। প্রত্যাশা করি তোমরা শুধু ভেটেরিনারি ডাক্তার হবে না মানুষের সেবক হবে। তোমাদের এই দীর্ঘ চলার পথ শুভ হোক।”

ভেটেরিনারি বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বলেন, “আজ থেকে ৫ বছর পরে তোমরা একটা সার্টিফিকেট পেপার পেতে যাচ্ছো। কিন্তু এই ৫ বছরের শিক্ষা তোমাদের মধ্যে অবাধ পরিবর্তন নিয়ে আসবে এবং পরিবর্তনটা আসবে তোমাদের ল্যাঙ্গুয়েজ, লেভেল অফ থিংকিং, প্লানিং, ডিসিশন মেকিং, রেসপনসিবিলিটি, চ্যালেঞ্জ ফেসিং ইস্যুতে। এগুলো সব যদি পজিটিভ হয় তুমি ভেট হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে উঠবে। সুতরাং তোমাদের প্রতি পরামর্শ ও আমাদের আকাঙ্খা থাকবে- গুড ইন্টেনশন, ডিজায়ার এবং ডেডিকেশন নিয়ে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করো, স্কিলড ভেটেরিনারি ডাক্তার ও ভালো মানুষ হও এবং দেশের সম্পদ হও।”

দুপুরে লাঞ্চ শেষে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীদের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে নিয়ে যাওয়া হয়। বিকালে আবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিরে শিক্ষার্থীদের পুরো ক্যাম্পাস ঘুরিয়ে বিদায় দেওয়া হয়।

এ সময় শিক্ষকরা সকল নবীন শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য বলেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, বিশ্ববিদ্যালয়ের সব নিয়মশৃঙ্খলা মেনে চলার জন্যও নবীনদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..