মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

নাটোরে চাঞ্চল্যকর কৃষক হত্যার খুনীদের ফাঁসির দাবি

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৬৪৮ ০০০ বার

নাটোরের গুরুদাসপুরের নওপাড়া গ্রামের চাঞ্চল্যকর কৃষক বাবলু সাকিদার হত্যা মামলার দুই আসামীর একজনকে চার্জশীট থেকে বাদ দেয়ায় তীব্র প্রতিবাদ এবং আসামীদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

শনিবার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় নিহত বাবলু সাকিদারের স্ত্রী, তিন ছেলে, পুত্রবধু ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২০২১ সালের ২৮ মার্চ জমি নিয়ে দ্বন্দ্বে নওপাড়া গ্রামের কেফাতুল্লাহ’র ছেলে আনোয়ার হোসেন ও আয়নাল হক প্রতিবেশি কৃষক বাবলু সাকিদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের ছেলে লোকমান বাদি হয়ে তাদের দুজনকে আসামী করে হত্যা মামলা করেন। পরে পুলিশ আদালতে আয়নাল হককে বাদ দিয়ে শুধুমাত্র আনোয়ার হোসেনকে আসামী চার্জশীট দাখিল করেন। এ ঘটনায় বাদী পক্ষ আদালতে নারাজি আবেদন করলেও সুষ্ঠু বিচার না পাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

অপরদিকে, আসামী আনোয়ার হোসেন জামিনে বেরিয়ে এসে বাদী পক্ষকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। তাদের অব্যাহত হুমকির মুখে থানায় জিডি করেও বাদীপক্ষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ অবস্থায় পুনরায় তদন্তের মাধ্যমে অভিযুক্ত আয়নাল হককে চার্জশীটভূক্ত করাসহ বাবলু হত্যার অভিযোগে দুই আসামীর ফাঁসি ও তাদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট ছেলে মোঃ আব্দুল কাদের। এ সময় অন্যান্যের মধ্যে নিহতের স্ত্রী হাজেরা বিবি, ছেলে লোকমান হোসেন ও হযরত আলী, ভাই নান্নু মিয়া ও পুত্রবধু শাহীনুর খাতুনসহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..