শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

নাটোরে ডালডা, রঙ আর চিনি মিশিয়ে তৈরী হচ্ছে খেজুরের গুড়; ভ্রাম্যমান আদালতে জরিমানা

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৩ ০০০ বার

ডালডা, ক্ষতিকর রং ও চিনি মিশিয়ে তৈরী করা হচ্ছে খেজুর গুড়। এসব গুড় দেদারছে খাঁটি গুড় হিসাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে নাটোরের বড়াইগ্রাম ও পাশের লালপুর উপজেলায় র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছেন। একই সঙ্গে গুড় তৈরীর উপাদান হিসেবে রাখা এক হাজার কেজি চিনিও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ব্যাবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা শেষে ওই চিনি নিলামে বিক্রি করা হয়।

নাটোর র‍্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া ও পাশের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এ সময় ৫ হাজার কেজি ভেজাল গুড়, তিন কেজি হাইড্রোজ, এক কেজি টেক্সটাইল রং, পাঁচ কেজি ডালডা ও এক হাজার কেজি চিনি জব্দ করা হয়। পরে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার আটঘরিয়া এলাকার আমজাদ হোসেন (৪৩) কে ২০ হাজার টাকা এবং ওয়ালিয়া এলাকার আইয়ুব আলী (৩৬) ও জলি বেগম (৩০) কে ৫০ হাজার টাকা করে এক লাখ জরিমানা করা হয়। লালপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এ আদালত পরিচালনা করেন। পরে জব্দকরা অন্যান্য আলামত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে চিনিগুলো নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর আদেশে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..