মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

নাটোর জেলা আ’ লীগের সম্মেলন সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক রমজান

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪৪ ০০০ বার

নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি পুনরায় সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে দলটির সম্মেলন শেষে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

এর আগে দুপুরে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এ সময় তিনি বলেন, বিশৃংখলাকারীদের হাতে আমরা আমাদের অর্জন উন্নয়ন তুলে দিতে পারিনা। কোন অপকর্মকারীদের আওয়ামীলীগে ঠাঁই নাই। যারা ক্ষমতায় বসে এর অপব্যবহার করে দলে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে। বিএনপি সাম্প্রদায়িক শক্তির সাথে আঁতাত করে সহিংসতার রাজনীতি করতে চাচ্ছে, আবারো তারা আগুন সন্ত্রাসের চেষ্টা চালাচ্ছে। তিনি বিএনপিকে হুশিয়ারী দিয়ে বলেন, শান্তির ভাষায় কথা বলুন অশান্তি করলে আমরাও জবাব দেব, শেখ হাসিনার নেতৃত্বে সমুচিত জবাব দেবো।

সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য শামিম আহমেদ, প্রফেসর মেরিন জাহান কবিতা এমপি ও বেগম আকতার জাহান।

সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল এমপি ও সংরক্ষিত আসনের নারী সাংসদ রত্না আহমেদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে ৮ বছর হওয়া সম্মেলনকে ঘিরে মিছিল নগরীতে পরিণত হয় পুরো হয়। মানুষের ঢল নামে শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে। নতুন কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করে উচ্ছ্রসিত নেতাকর্মিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..