রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

নানা আয়োজনে বশেমুরবিপ্রবি’তে শেখ রাসেল দিবস উদযাপিত

এস এম মানিক, বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪২৭ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্বদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, কুইজ ও শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ (১৮ অক্টোবর) সকাল ১০.৩০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্বদ্যালয় চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ ও কর্মচারী সমিতি। বেলা ১১.০০ টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শেখ রাসেল ও জাতির পিতাসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে নির্মমভাবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতী আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

বিকাল ৪.০০টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল হল বৃক্ষরোপণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, পথ শিশুদের উন্নত খাবার পরিবেশন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানসমূহে বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..