বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

নানা আয়োজনে নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

মোঃ আজহারুল হক, নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৯ ০০০ বার

নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা, আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন , ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসমসয় নোবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন শেষে লাইব্রেরি ভবনের সামনে বৃক্ষরোপণ করেন তিনি।

পরে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকীর সভাপতিত্বে এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক বিপ্লব মল্লিকের সঞ্চালনায়
বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা: বাঙালির দেশরত্ন, বিশ্ববাসীর ক্রাউন জুয়েল” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, “এতো অল্প সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নতি সাধন করেছেন, তা বিশ্ববাসীর সামনে একটি রোল মডেল হিবেসে চিহ্নিত হয়েছে। দারিদ্র বিমোচন সহ এনার্জি সেক্টর এবং যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশ অভুতপূর্ব উন্নতি সাধন করেছে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক সাফল্যের কারণে আজ জাতিসংঘ তাঁকে সম্মান জানাচ্ছে। এসডিজি অগ্রগতি পুরষ্কারে ভূষিত হওয়া এই সাফল্যেরই ধারাবাহিকতা। যোগাযোগ ক্ষেত্রে প্রতিনিয়তই নতুন নতুন অর্জন সাধিত হচ্ছে। দারিদ্র বিমোচনে মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা অনন্য। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে পিছিয়ে থাকা দরিদ্র জনগোষ্ঠীকে তিঁনি মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সহ-সভাপতি ড. মো. আনিসুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. মাজনুর রহমান, নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, আইআইএস এর পরিচালক ড. ফিরোজ আহমেদ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন পলাশ প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলসমূহের প্রভোস্ট, দপ্তরসমূহের পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতারাসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।

এদিন বাদ যোহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নোবিপ্রবি কেন্দ্রিয় মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

 

মোঃ আজহারুল হক,
নোবিপ্রবি প্রতিনিধি
মোবাইল ০১৮৪৬৩৪৬৮৮৩

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..