বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

নাভারন হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগ; মহাসড়কে অবৈধ যানের ফলে বেহাল অবস্থা

শার্শা (যশোর) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৪৫৯ ০০০ বার

যশোরের নাভারন হাইওয়েতে পুলিশ টোকেনের মাধ্যমে মহাসড়কে প্রকাশ্যে ব্যাপক চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে গাড়ির মালিক ও চালকরা। এদিকে মহাসড়কে অবৈধ যান ও মাটি
বহনকারী বাহনের ফলে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ছোটছোট দুর্ঘটনার ফলে সাধারন মানুষ হচ্ছে মারাত্মক জখম।

ভুক্তভোগীরা অবৈধ ও বৈধ যানবাহনের ড্রাইভাররা বলছেন, মামলার ভয় দেখিয়ে ও কাগজপত্র দেখার নামে হাইওয়ে পুলিশ নিয়মিত মাসোহারা ও প্রতিদিন চাঁদা নিচ্ছে। এ ঘটনায় যানবাহনের মালিক ও চালকরা অসহায়ত্বের কথা বললেও চাঁদার বিষয়টি অস্বীকার করেছেন নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম।

জানা যায়, যশোর জেলার শার্শা উপজেলার প্রবেশদ্বারখ্যাত নাভারনে স্থাপিত হয়েছে হাইওয়ে পুলিশ ফাঁড়ি। নাভারন সাতক্ষীরা মোড় থেকে মহাসড়ক দুইভাগে বিভক্ত হয়েছে।
একটি নাভারন-বেনাপোল, অপরটি নাভারন-সাতক্ষীরা মহাসড়ক। এ মহাসড়ক দুটি দিয়ে প্রতিদিন ২০-২৫ হাজার যানবাহন চলাচল করে। মহাসড়কে নিরাপত্তা, দুর্ঘটনা
রোধ এবং মাদক চোরাচালান বন্ধ করা এ ফাঁড়ির পুলিশের প্রধান কাজ। কিন্তু তারা নিজেরাই চাঁদাবাজিতে বেশি ব্যস্ত থাকে বলে ভুক্তভোগিদের অভিযোগ। সড়কে প্রতিদিন প্রায় ১০হাজার অবৈধ যান বিভিন্ন মালামাল নিয়ে ও মাটি বহনকারী ট্রাক্টর চলাচল করলেও অজানা কারনে নাভারন হাইওয়ে ফাঁড়ি পুলিশের না দেখার ভান করে এড়িয়ে চলে।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির চাঁদাবাজী নীরবে সহ্য করে যাচ্ছে যানবাহনের মালিক, শ্রমিকরা। তারা দিন-রাত সমানতালে পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ হলেও ভয়ে মুখ খুলতে পারে না। নাম না প্রকাশের সর্তে আলম নামের এক ইজিবাইক চালক জানান, আমাদের গত ২মাস আগ পর্যন্ত টোকেন দিলেও বর্তমানে কোন টোকেন দিচ্ছে
না। তবে মাঝে মধ্যে অভিযান চালিয়ে বিনা রসিদে ২৫শ টাকা জরিমানা করে ছেড়ে দেয়।

এদিকে এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক্টর দিয়ে মাটি বহন করে চলেছ প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে থাকা কয়েকজন ব্যক্তি। ভরা বর্ষা মৌসুম চললেও থামছে না মাটি বহন করা। যার ফলে হাইওয়ে সড়ক সহ গ্রাম্য রাস্তাগুলি কর্দময় পিচ্ছিল হয়ে উঠেছে। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
“মালিক চালকদের অভিযোগ সন্ধ্যার পর টহলের নামে পুলিশের চাঁদাবাজি ভয়াবহ রূপ নেয়। দূরের মালবাহী ট্রাক ছোট, ছোট পিকআপ টাকা না দিলে রেহাই নেই।
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও টোকেনের মাধ্যমে ফাঁড়ির পুলিশ নিয়মিত চাঁদা নিয়ে চলাচলের ব্যবস্থা করে দেয়।”

এ ব্যাপারে শার্শা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি বলেন, বাইক নিয়ে মহাসড়ক সহ গ্রাম্য রাস্তাও চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। পিচের রাস্তার উপর মাটি পড়ে একটু বৃষ্টিতে পিচ্ছিল কাদার সৃষ্টি হয়েছে। যাদের দেখার কথা তারা নিশ্চুপ থাকা এহেন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর আগে নাভারন হাইওয়ে পুলিশের সাবেক ইনচার্জদের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির বিষয়টি বেশ কয়েকটি পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে তাদেরকে শাস্তিমূলক বদলি করা হয়।

এ বিষয়ে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলমের কাছে জানতে চাইলে, তিনি চাঁদাবাজীর বিষয়টি অস্বীকার করে বলেন, খুব শীগ্রই অবৈধ যানবাহনের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..