মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

নোবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন 

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৩৪ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত সমন্বিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

 

রবিবার(১৭ অক্টোবর)বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৪.৭৫ শতাংশ।

 

পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মো. আনিসুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাজনুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জসীম উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

 

হল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা নোবিপ্রবি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। সফলভাবে এ পরীক্ষা আয়োজনে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতারাসহ সবার সহযোগিতা রয়েছে। যার ফলশ্রুতিতে অত্যন্ত সুন্দর পরিবেশে একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কারণে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। পরীক্ষা আয়োজনে যারা সার্বিক সহযোগিতা করছেন বিশেষ করে বিএনসিসি, রোভার স্কাউট, নোবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সবাইকে অন্তরিক ধন্যবাদ। যারা আগত পরীক্ষার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। নোবিপ্রবির ভর্তি পরীক্ষায় নোয়াখালীবাসীর যে আতিথেয়তা, তা ইতোমধ্যে দেশজুড়ে নজির স্থাপন করেছে।’

 

 

এদিকে নোবিপ্রবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা উপলক্ষে গঠিত ১৫টি উপ-কমিটি ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, পৌরসভা, সর্বস্তরের রাজনৈতিক নেতা, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, ছাত্রনেতা, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষ পরীক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করছে। পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসের সর্বত্র আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার, ফেস্টুনসহ আলোকসজ্জা করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

 

উল্লেখ্য, গুচ্ছভূক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর, মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের পরীক্ষা ২৪ অক্টোবর এবং বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের পরীক্ষা ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

 

 

মোঃ আজহারুল হক

নোবিপ্রবি প্রতিনিধি

মোবাইল ০১৮৪৬৩৪৬৮৮৩

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..