মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

নোবিপ্রবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ২০২১ উদযাপন

মিজান মিজু, নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৫০ ০০০ বার

‘ছড়িয়ে পড়ুক নোবিপ্রবির সবুজ’ স্লোগানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রতিষ্ঠাবার্ষিকী ২০২১ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক আব্দুস সালাম স্বাধীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় সৃষ্টির পেছনে মহৎ কিছু চিন্তাভাবনা থাকে, এ বিশ্ববিদ্যালয় সৃষ্টির পেছনেও মহৎ কিছু ব্যক্তির অবদান রয়েছে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের অনেক গ্র্যাজুয়েট দেশে এবং দেশের বাহিরে গিয়েও সুনামের সাথে কাজ করছে, ভবিষ্যতেও অনেক স্কলার পার্সনের সৃষ্টি হবে এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমানে আরো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। যা এক সময় বাংলাদেশকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেবে। নোবিপ্রবি প্রতিষ্ঠায় এ অঞ্চলের মানুষের জীবন যাত্রার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। উপকূলীয় অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় হলেও এর অর্জন কম নয়। করোনাকালে আমরা করোনা ল্যাব চালু রেখেছি। যা সম্ভব হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায়। এরই মধ্যে আমরা অনলাইন পরীক্ষা কার্যক্রম চালু করেছি। যার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।

তিনি আরো বলেন, করোনাকালে আমরা করোনা ল্যাব চালু রেখেছি। যা সম্ভব হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায়। এরই মধ্যে আমরা অনলাইন পরীক্ষা কার্যক্রম চালু করেছি। যার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। সৎ চিন্তা, চেতনার মাধ্যমে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা অর্জন করতে পারবো।’

ভার্চুয়াল সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট এবং শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় এনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবার ক্যাম্পাসে সীমিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপাচার্যের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..