রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

নোবিপ্রবি উপাচার্যকে নিয়ে সংবাদ: বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬৭ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম নোবিপ্রবিতে যোগদানের পর থেকে সুদক্ষ নেতৃত্ব, বুদ্ধিমত্তা, সততা এবং নিষ্ঠার সাথে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টিকে সফলতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

 

গত বুধবার(১৬ ফেব্রুয়ারি) নোয়াখালী প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে সাংবাদিকরা বিগত সময়ের নিয়োগ বাণিজ্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে। এসময় উপাচার্য নোবিপ্রবির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সফলতা এবং অর্জন নিয়েও কথা বলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য উপাচার্য বক্তব্যের কিছু খন্ডিতাংশকে বিকৃতভাবে উদ্ধৃত করে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করে, তাদের সংবাদের শিরোনাম ও মূল সংবাদের সাথে অমিল রয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা মনে করি, এভাবে খন্ডিত বক্তব্যের সংবাদ প্রচারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত বিকৃত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

 

করোনা মহামারিতেও যখন পুরো পৃথিবী স্থবির হয়ে পড়েছে, তখন উপাচার্যের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষকদের দক্ষতা ও আন্তরিক সহযোগিতায় অনলাইনে ক্লাস, পরীক্ষা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও কোভিড ল্যাব স্থাপনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে নোবিপ্রবি। করোনা টেস্টে শতভাগ সাফল্যের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালীসহ সারাদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। দেশ-বিদেশের প্রখ্যাত জার্নালসমূহে নোবিপ্রবি শিক্ষকদের আবিষ্কার ও মূল্যবান গবেষণা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, যা দেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদনেও নোবিপ্রবি দেশের সেরা বিশ্ববিদ্যালসমূহের সাথে র‌্যাংকিং-এ অনেক এগিয়ে গেছে।

 

তাই সকলের জ্ঞাতার্থে আমরা বলতে চাই, বিভ্রান্তিকর ও খন্ডিত বক্তব্যের বিকৃত শিরোনামের সংবাদ বিষয়ে কারো মধ্যে যেন ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা সকলে বিশ্ববিদ্যালয়, সমাজ তথা দেশের প্রতি নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০৪১ অর্জন করা সম্ভব বলে মনে করি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..