বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে।

 

 

আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৫) এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী র‌্যালিতে অংশ নিয়ে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই র‌্যালির আয়োজন করে।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য বলেন ‘চিন্তার চিলেকোঠায় উঠুক আলোর মিছিল’ স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত জাতীয় এ বিতর্ক উৎসবে আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থীসহ যারা এ আয়োজনের সাথে সম্পৃক্ত তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অংশগ্রহণকারী স্কুল এবং কলেজের শিক্ষার্থীবৃন্দকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে বিতর্ক করার যে সুযোগ করে দেয়া হয়েছে এবং তারা যে উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ নিয়ে অংশগ্রহণ করছে সেটাই তাদের পরম পাওয়া। আমি বিশ্বাস করি বিতর্ক দিয়ে ভবিষ্যতে তারা তাদের শিক্ষাঙ্গণকে মুখরিত করবে।

 

উপাচার্য আরও বলেন, জ্ঞান চর্চায় যুক্তির যে প্রয়োজন সেটাকে তোমরা বিবেচ্য হিসেবে গ্রহণ করবে। আগামী তিনদিনে বিভিন্ন ক্যাম্পাস থেকে এখানে যারা আসবে তারা আমাদের ক্যাম্পাসকে সাদরে গ্রহণ করবে এবং তাদের যদি কোনো পরামর্শ থাকে আমরা অবশ্যই তা গ্রহণ করবো। বিতার্কিকরা যুক্তির মাধ্যমে এবং বিভিন্ন চিন্তার মাধ্যমে কথা বলেন, এতে তারা নিজেদের যেমন সমৃদ্ধ করবেন তেমনি যারা দর্শক থাকবেন তারাও তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবেন। আমি এ উৎসবের সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ।

 

র‌্যালিতে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আফসানা মৌসুমী, সোসাইটির সভাপতি মোঃ মুবদী ইসলাম রাফিন ও সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত রিন্তি সহ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেয়।

 

প্রসঙ্গত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকদের নিয়ে তিন দিনব্যাপী ৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫ আয়োজন করা হয়েছে। আজ প্রথমদিন সকাল ১১টা থেকে প্রতিযোগিতার শুরু হয়। এতে স্কুল কলেজ পর্যায়ে ১৮ টি দল অংশ নেয় এবং জাতীয় পর্যায়ের ১২ জন বিচারক বিচারকার্য পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..