বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২ এর লোগো উন্মোচন

শর্মিষ্ঠা ভট্টাচার্য, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৫ ০০০ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২ এর লোগো উন্মোচন করেছেন ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন।

 

রবিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নিহার সরকার অংকুর এর পরিচালনায় অনলাইনে লোগো উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

 

লোগো উন্মোচন অনুষ্ঠানে খালেদ মুহিউদ্দিন বলেন, ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ক্যাম্পাস সাংবাদিকতায় এক নতুন আবহ তৈরি করছে। এই প্রোগ্রামটি আসলেই প্রশংসার দাবি রাখে। সামনের দিনগুলোতেও সততা ও সত্যকে আঁকড়ে সাংবাদিকরা এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। সর্বোপরি ক্যাম্পাস সাংবাদিকদের এই আয়োজনটির সফলতা কামনা করছি।

 

ফেস্ট আয়োজনের বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নিহার সরকার অংকুর বলেন, আমরা সকল কিছুর উর্ধ্বে উঠে গিয়ে ক্যাম্পাস পর্যায়ে যারা সাংবাদিকতা করছে তাদের মিলন মেলায় পরিণত করতে চাই এই ফেস্টটিকে। যেখানে চার শতাধিক সংবাদকর্মী অংশ নেবে। কেবল উৎসব নয়, ক্যাম্পাস সাংবাদিকতার সম্ভাবনা ও সংকট নিয়েও আলোচনা হবে। পাশাপাশি সংকট উত্তরণেও ভাবনা সৃষ্টি করবে এই জার্নালিজম ফেস্ট।

 

তিনি আরো জানান, এই ফেস্টে ২টি ক্যাটাগরিতে ৬ জন সাংবাদিককে পুরস্কৃতও করা হবে। সব মিলিয়ে একটি সম্ভাবনার প্রতীক হয়ে উঠার পথেই এবারের ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২২।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রনি, নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফাহাদ বিন সাঈদ এবং নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান।

 

উল্লেখ্য, প্রতিবছরই বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিক সংগঠন এ আয়োজন করে থাকে, যার ধারাবাহিকতায় এবার আয়োজক হিসেবে থাকছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এর আগে ২০১৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট- ২০১৮’ এবং ২০১৯ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০১৯’ আয়োজিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..