রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পঞ্চগড়ে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত-২

মেহেদী হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৫১৮ ০০০ বার

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুজন আলী (১৯) নামে এক যুবক আহত হয়েছেন। তবে সুজন আলী হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৯ জুন) রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ভেরসা সেতুর ওপরে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রুবেল হোসেন (২০) এবং স্বপন (১৮) দুইজন যুবক নিহত হয়েছে।

জানা যায়, রুবেল হোসেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ বোহালমারী এলাকার কালু মিয়ার ছেলে এবং স্বপন জেলার বোদা উপজেলার ফুলতলা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।সে কালান্দিগঞ্জ এইচ আর এফ পেট্রোল পাম্পের কর্মচারী।আহত সুজন আলীর বাড়ি দূর্ঘটনা স্থানের পাশে বোয়ালমারী এলাকার সোহরাব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রুবেল হোসেন পঞ্চগড় হয়ে তেঁতুলিয়ার দিকে পিকআপে করে যাচ্ছিলেন এবং কাভার্ডভ্যানটি পঞ্চগড় উদ্দেশ্যে যাচ্ছিলো তবে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ভেরসা সেতুর উপরে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে পিকআপটি সেতুর উপরে মহাসড়কে উল্টে পরে যায়।এতে করে রুবেল হোসেন ঘটনাস্থলে মারা যায়। দূর্ঘটনাটি রাতে হওয়ার কারণে লোকজন আসতে একটু দেরি হয় এবং অপর দুইজনকে জরুরী অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনাটি ঘটে যাওয়ার পর থেকেই স্বপনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে সুজন আলীর অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বিষয়েটি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..