বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

পটুয়াখালীর দুমকিতে ইউপি নির্বাচনে কারা হচ্ছেন নৌকার মাঝি

মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৬৫০ ০০০ বার

দুমকিতে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কে হচ্ছেন নৌকার মাঝি! এ নিয়ে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুমকি উপজেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেতে শ্রীরামপুর ইউনিয়নে ৩জন ও লেবুখালী ইউনিয়নে ৩জন প্রার্থী ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। আর দলীয় প্রার্থী চুড়ান্ত করতে লেবুখালী ইউনিয়ন আওয়ামী লীগ আজ রবিবার সকাল ১০টায় পাগলার মোড়ে ও শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ বিকেল ৩টায় জনতা কলেজ চত্বরে বর্ধিত সভার আয়োজন করেছে। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের তৃণমূল থেকে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সমর্থন ও আস্হা অর্জনের জন্য যোগাযোগ রক্ষা করে চলছেন।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম। তিনি জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত, সালামপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, রাজনৈতিক দূরদর্শিতা, জ্বালাময়ী বক্তব্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও এলাকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অপর প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত দুমকি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলহাজ্ব আজাহার আলী মৃধা। তিনি গত এক বছর ধরে এলাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন, হাটবাজারে গনসংযোগ, ইউনিয়নের সর্বত্র চষে বেড়াচ্ছেন।

অপরদিকে লেবুখালী ইউনিয়ন আ’লীগ সূত্রে জানা গেছে, দলীয় ফরম কিনেছেন উপজেলা আ’লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা। তিনি দুমকি উপজেলা আ’লীগের দুর্দিনে চারদলীয় জোট সরকারের আমলে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি উপজেলা আ’লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, লেবুখালী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও লেবুখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় মনোনয়ন পেতে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অপর এক তরুণ উদীয়মান নেতা গত নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী লেবুখালী ইউনিয়ন পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান মরহুম শাহ‌আলম আকনের ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন। তিনি এলাকায় যুবসমাজে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন। জেলা ও কেন্দ্রীয় নেতাদের স্নেহভাজন হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।
দলীয় মনোনয়নপত্র কিনেছেন আওয়ামীলীগ রাজনীতিতে নতুন মুখ জজকোর্ট পটুয়াখালী ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট ডিভিশন) এর আইনজীবী এডভোকেট সালাহউদ্দিন বাপ্পি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগ বর্ধিত সভার মাধ্যমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আজ সিদ্ধান্ত নিয়ে তালিকা কেন্দ্রে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..