বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

পটুয়াখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৫ ০০০ বার

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এদিনে বাঙ্গালির চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর-আল শামস বাহিনীর সহযোগিতায় দেশের প্রথম শারির শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। জাতির এই সূর্যসন্তানদের মহান আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে আজ পটুয়াখালী জেলার পুরাতন জেলখানায় শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

পরবর্তীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মােঃ খলিলুর রহমান মােহন, চেয়ারম্যান, জেলা পরিষদ, পটুয়াখালী।
মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা;
অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর; বীর মুক্তিযোদ্ধা এম. এ হালিম, সাবেক কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পটুয়াখালী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার প্রতিনিধিগন, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..