বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পটুয়াখালীর দুমকীতে আগুনে বসতঘর পুড়ে ভস্মীভূত

সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৭৬ ০০০ বার

পটুয়াখালীর দুমকী উপজেলার ৫নং শ্রীরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজাখালী গ্রামের মৃত লোকমান হাওলাদারের ছেলে মো. শহীদুল ইসলাম হাওলাদারের বসতঘর ২৭ মে ২০২১ খ্রি. তারিখ ভোর ৪ ঘটিকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাযায়, পাশ্ববর্তী বাড়ীর লোকজন আগুন দেখতে পেয়ে ও তাদের  চিৎকারে লোকজন আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী শহীদুল জানান, ঘরের ভিতরে একটি দামী মোটর সাইকেল, ২০ মণ মুগডাল,চাল,নগদ টাকা সহ মূল্যবান আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও তাঁর কয়েকটি গরু পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি আরও জানান, এ অগ্নিকান্ডে তাঁর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে তিনি এখন দিশেহারা। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা দেন এবং উপজেলা পরিষদের বরাদ্ধকৃত অর্থ থেকে নগদ পাচ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, স্থানীয় জনপ্রতিনিধিরা। আমিনুল ইসলাম সালাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য একটি ঘরের দাবী জানান। দুমকীতে ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় প্রতিনিয়তই অগ্নিকান্ডে অনেকেই পথে বসেছেন। দুমকীতে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন এখন সময়ের দাবী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..