বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পবিপ্রবি’র খামার তত্ত্বাবধায়কের পিএইচডি ডিগ্রি অর্জন

মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ ০০০ বার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) এগ্রিকালচারাল ফার্ম ডিভিশনের খামার তত্ত্বাবধায়ক রাহাত মাহমুদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যাগ্রোনমি এন্ড হাওর এগ্রিকালচার বিভাগের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (Bangladesh Academy of Sciences)’র ফেলো/স্কলার হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডি অভিসন্দর্ভের শিরোনাম  ছিল ‘কালেকশন এন্ড ক্যারেকটারাইজেশন অব লোকাল রাইস কালটিভারস্ অব সিলেট রিজিওন’।

ড. রাহাত মাহমুদ লালমোহন সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে স্টারমার্কসহ প্রথম বিভাগে এসএসসি পাস করেন। এরপর ভর্তি হন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে ভর্তি হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি   বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে।একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএস ডিগ্রি সম্পন্ন করেন।  গত ১৭ জুন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এর ৪২ তম অধিবেশনে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পিএইচডি গবেষণা ছাড়াও ধান চাষ ও উৎপাদন প্রযুক্তির ওপর করা রাহাত মাহমুদের ৪ টি গবেষণা নিবন্ধন বিশ্বের নামকরা কয়েকটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। ‘লোকাল রাইস কালটিভারস্’ নিয়ে পিএইচডি করা ড. রাহাত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।

ড. রাহাত মাহমুদ ভোলা জেলার লালমোহন উপজেলার দ্বীপশিখা মাধ্যমিক শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর হাওলাদার ও মরহুমা খুরশিদা বেগম  এর প্রথম সন্তান। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।

ইতোপূর্বে তিনি প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..