বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

পানছড়িতে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫০৫ ০০০ বার

পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রায় দেড় বছর পর ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি (২০১৯-২০২২) অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পরে এ খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০১৯ সালের ২৪ আগস্ট পানছড়ি উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সম্মেলনে জেলা আওয়ামী লীগের আরো অনেক নেতারা উপস্থিত ছিলেন।

ওই সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মোঃ আব্দুল মোমিন সভাপতি, বিজয় কুমার দেব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ১. মোঃ আলমগীর হোসেন, ২. মোঃ হারুনুর রশিদ, ৩. মোঃ আব্দুল মমিন নির্বাচিত হন। এরপরপরই করোনা মহামারি শুরু হলে থমকে যায় সাংগঠনিক কার্যক্রম। সেই থেকে দীর্ঘ দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। গতকাল পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেউ কেউ উল্লাস ও অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব বলেন, নতুন পুরোনোর সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পুরোনো কমিটির নিস্ক্রিয় সদস্যরা বাদ পড়েছেন। অনেকে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে পারেন। সকলকে দলীয় কাজ করার অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগ এখন আগের থেকে অনেক সংগঠিত ও শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..