বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

পানছড়িতে অসহায় পরিবারদের মাঝে ‘কিরণ’ এর খাদ্যসামগ্রী বিতরণ

অংগ্য ত্রিপুরা, পানছড়ি ( খাগড়াছড়ি) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৭৮২ ০০০ বার

খাগড়াছড়ি জেলার পানছড়িতে অসহায় পরিবারদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন  ‘কিরণ’ এর স্বেচ্ছাসেবীরা খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আজ শুক্রবার(৫ জুন ২০২০)  পার্বত্য জেলা খাগড়াছড়ি এর পানছড়ি উপজেলার মিলধন পাড়া,১নং লোগাং ইউপি,শামবুক রায় পাড়া, তক্ষি রায় পাড়া, রমনি পাড়া, ২নং চেঙ্গী ইউপির প্রায় ৩০ টি অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “কিরণ”।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-
১)চাল – ১০কেজি।
২)সয়াবিন তেল – ১লিটার।
৩)ডাল – ৫০০গ্রাম।
৪)পেয়াজ – ১কেজি।
৫)আলু – ৩কেজি।
৬)লবণ – ১কেজি।
৭)সাবান – ১টি।
৮)বেরমা শুটকি – ২০০গ্রাম।
৯)নাপা প্যারাসিটামল – ১পাতা।
১০) ‘ওর’ স্যালাইন – ৬প্যাকেট।

 

‘কিরণ ‘ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক শুভাগত বড়ুয়া শুভর নির্দেশনায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে “কিরণ” স্বেচ্ছাসেবী সংগঠণের পানছড়ি প্রতিনিধি দীপন চাকমার উপস্থিতিতে জালাল হোসেন, বাংলাদেশ সারাবেলা এর পানছড়ি উপজেলা প্রতিনিধি অংগ্য ত্রিপুরা (অন্তর ত্রিপুরা) এর সহযোগিতায় এসব সামগ্রী দূর্গম এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

সংগঠনটির নেতারা বলেন, “আমাদের এহেন মানবিক পথচলায় মানবতার টানে আপনি/আপনারা ভালোবাসার হাত বাড়িয়ে দিলে অন্ধকার পাহাড়ের খেটে খাওয়া প্রান্তিক মানুষগুলোর মুখে আমরা হাসি ফোটাতে সক্ষম হবো।
আসুন, সবে মিলে ভালোবাসার হাত বাড়াই, ঝর্ণাধারা ভালোবেসে গিরিপথ রাঙাই।

দিনশেষে, মেঘ কেটে আলো আসবে; পাহাড়ের মুখে ফুটবে হাসি, মানবের জয় হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..