বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

পাবনায় উত্তরবঙ্গ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪২১ ০০০ বার

পাবনার মিডিয়া অ্যাসোসিয়েশন আয়োজিত উত্তরবঙ্গ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ২০২২ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর(মুক্ত মঞ্চে)অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠান উদ্বোধন করেন জনপ্রিয় নাট্য অভিনেতা ও বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি সুমন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান,পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা ,পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, র‍্যাবকো গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান রন্টি, এম এস ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক,গ্রেইন প্লাস ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক সাইদুর রহমান, পাবনা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ।প্রতিযোগিতায় ৩২ টি চলচ্চিত্র অংশগ্রহণ করে ,তার মধ্যে জুরি বোর্ডের মনোনয়ন প্রাপ্ত ১০ টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে নাহিদুজ্জামান নাহিদ পরিচালিত দ্যা এন্সারস শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়।এছাড়া আহার, বৃদ্ধাশ্রম,প্রেক্ষাপট,ও তুমিও বাবা হবে চলচ্চিত্র গুলো পর্যায়ক্রমে ২য়, তয়,৪র্থ ও ৫ম স্থান অধিকার করে। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ কাজল।সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস অনি। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,নাট্য পরিচালক ও অভিনেতা অভিনেত্রী সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এ সময় শ্রেষ্ঠ চলচিত্র বিজয়ী নাহিদুজাম্মান নাহিদ বলেন- পাবনায় উত্তরবঙ্গ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যা একজন সাংস্কৃতিক প্রেমী মানুষ হিসেবে আমার কাছে অত্যন্ত আনন্দের ও গৌরবের। আমরা তরুন প্রজন্মের প্রতিনিধিরা এভাবেই আমাদের সৃষ্টিকর্ম দিয়ে সাংস্কৃতিক, চলচ্চিত্র অঙ্গনকে আরো সামনে দিকে এগিয়ে যাবো সেই আশাবাদ ব্যাক্ত করছি। সেই সাথে উক্ত আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এভাবেই এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে প্রাণের পাবনা।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..