মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

পাবনায় যৌন উত্তেজক সিরাপ ও অস্ত্রসহ জেলা যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৬২২ ০০০ বার

পাবনা শহরের পৌর এলাকার শালগাড়িয়া থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ছোট শালগাড়ীয়া এলাকার মৃত আকু শেখের ছেলে আজমল (৩৫) ও মৃত আফজাল হোসেনের ছেলে রাজ আহমেদ রনি (৪০)। আটকরা পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পাবনা পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ছোট শালগাড়ীয়া এলাকায় অভিযান চালায়।

এ সময় আজমলকে আটকের পর তল্লাশি করে, তার কোমরে লুকিয়ে রাখা একটি লাইসেন্সবিহীন বিদেশি পিস্তল, ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজমলের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আজমল চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে।

বুধবার রাতে ছোট শালগাড়ীয়া এলাকায় জনৈক তালেবের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির ভাড়াটিয়া রাজ আহমেদ রনির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ, মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ও ৫ বোতল স্পিরিটসহ রনিকে আটক করে।

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান আরও বলেন, পাবনায় অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কারো ব্যক্তি পরিচয় পুলিশের দেখার বিষয় নয়। অপরাধী হলে তাকে আইনের আওতায় আসতেই হবে।

তবে, কোনো অপরাধীর ব্যক্তিগত অপরাধের দায় যুবলীগ নেবে না বলে মন্তব্য করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি।

তিনি বলেন, আটক হওয়া ব্যক্তিদের বিষয়ে জেনেছি। বিষয়টি কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..