বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পাবনা পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত; ভোট পুনরায় গণনার নির্দেশ

সালাউদ্দিন টিটু, পাবনা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৭ ০০০ বার

পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে এক মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক ও নাহিদ সুলতানা যুথি। রিটের পক্ষের আইনজীবীরা বলেন, পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধানকে ১২২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অথচ বিভিন্ন কেন্দ্রে এক হাজার ২০০ এর মতো ভোট বাতিল হয়েছে। এছাড়া ভোট গণনায় বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় মেয়র পদের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নৌকা প্রতীকের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে পুনরায় গণনার নির্দেশ দেন।

গত ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত বেসরকারি ফলাফলে জেলা যুবলীগের সাবেক সভাপতি, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট। এছাড়াও এই নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন সাত হাজার ৫০৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পেয়েছেন ২৭৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ১৬৫৯ ভোট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..