শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত

দূর্জয় কর্মকার, পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১০ ০০০ বার

পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয়েছে শনিবার, (২৫সেপ্টেম্বর)। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ ও ফার্মা ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগ এ ভার্চুয়ালি এ দিবস পালন করা হয়।

আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ফার্মেসি পেশার কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।
এ দিবস উপলক্ষে ওয়েবিনার ও প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়।

সকাল ১০ টায় ফার্মেসী বিভাগের চেয়ারম্যান এর উদ্বোধনী বক্তব্যের মাধমে অনুষ্ঠান শুরু হয়। ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পাবনা প্লান্টের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল অপারেশনস) জনাব মিজানুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পাবনা প্লান্টের প্রোডাকশন ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার জনাব অমৃত কুমার পাল এবং ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড মার্কেটিং ম্যানেজার জনাব রেজাউল করিম। অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক ড. শরীফুল হক এবং ফার্মেসী বিভাগের অন্যান্য সকল শিক্ষকবৃন্দ৷ আলোচনা পর্বে অতিথিরা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। বক্তব্যশেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উওর দেন।

অতিথিরা তাদের আলোচনায় ফার্মাসিস্ট দিবসের তাৎপর্যের পাশাপাশি ফার্মেসী শিক্ষায় যুগোপযোগী কারিকুলাম প্রনয়ন, ঔষধ শিল্প ও শিক্ষার যুগপৎ ব্যবস্থা, শিল্প সহ ফার্মাসিস্টদের অন্যান্য ক্ষেত্রে ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. শরীফুল হক এবং আশীষ কুমার সরকার। শিক্ষকবৃন্দ তাদের আলোচনায় বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিস্তার ও ফার্মেসী বিভাগের গৃহীত কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের বিষয় তুলে ধরেন।

ওয়েবিনার শেষে বিকেল তিনটায় ফার্মেসী বিভাগের সকল শিক্ষার্থীদের নিয়ে ফার্মা অলিম্পিয়াড আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগ এর চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম। সমাপনী ভাষনে বিভাগের চেয়ারম্যান অতিথিবৃন্দ, বিভাগের শিক্ষকবৃন্দ, উপস্থিত শিক্ষার্থী সহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী উম্মে হানি। শিক্ষার্থীদের মধ্য থেকে অনূভুতি প্রকাশ করেন ১ম বর্ষের শিক্ষার্থী মোরশেদা আক্তার শান্তা।

বিকেলে ফার্মা অলিম্পিয়াড এর ফলাফল ঘোষনার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। উল্লেখ্য করোনা মহামারির কারনে গতবছর এবং এবার ফার্মাসিস্ট দিবস ভার্চুয়ালি আয়োজন করা হলেও বিগত বছরগুলোতে দিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করে থাকে বিভাগটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..