বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

পাবিপ্রবি’কে অ্যাম্বুলেন্স উপহার দিলো ভারত সরকার!

দূর্জয় কর্মকার, পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৭৪৬ ০০০ বার
ভারতীয় জনসাধারণ এবং সরকারের পক্ষ থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পাবিপ্রবি) একটি জীবন রক্ষাকারী (লাইফ সাপোর্ট) অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে।
 
বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল আয়োজিত অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান-এর মাধ্যমে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহাকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
 
দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর সভাপতিত্বে এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. রওশন ইয়াজদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জীব কুমার ভাটি।
 
প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীব কুমার ভাটি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ক্লান্তিলগ্ন থেকেই ভারত বাংলাদেশের সাথে ছিলো। সামনের দিনগুলোতেও ভারত বাংলাদেশের সাথে থাকবে। করোনার মহামারীর সময়েও বাংলাদেশকে ভারত বন্ধু হিসেবেই পেয়েছে। ভারত বাংলাদেশকে টিকা,পিপি, কিট ইত্যাদি চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে। করোনা মহামারী মোকাবেলায় ভারত বাংলাদেশের সাথে ছিলো এবং সামনের দিনগুলোতেও থাকবে।”
 
 
তিনি আরও বলেন, “বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে এখন সোনালী অধ্যায় চলছে। ভবিষ্যতে সে সম্পর্ক আরও সুদৃঢ় ও অটুট হবে। বাংলাদেশের যোগযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন সত্যিই প্রশংসনীয়। ভারত এবং বাংলাদেশের জনগণের মধ্যে সব সময় একটা বন্ধন ছিলো। এই বন্ধন সব সময় অটুট থাকবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছু সমস্যা এখনো বিদ্যমান আছে। আশা করি আলোচনার মাধ্যমেই সেই সব সমস্যা অতি দ্রুত সমাধান হয়ে যাবে।”
 
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. রোস্তম আলী বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তৈরী হয়েছে সে সম্পর্ক এখন আরও বেগবান। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার জন্য আমি ভারতে সরকার এবং সে দেশের জনগনকে ধন্যবাদ জানাই।”
 
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, পরিবহ পুলের প্রশাসক অধ্যাপক ড. কামরুজ্জামান, প্রক্টর ড. মো. হাসেবুর রহমান, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফরকালে বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের ঘোষণার সামগ্রিক কর্মসূচীর অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি উপহার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..