বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পাবিপ্রবিতে অনলাইনে চলবে ক্লাস, খোলা থাকবে হল!

দূর্জয় কর্মকার, পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৬৮৭ ০০০ বার

চলমান করোনা পরিস্থিতিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ক্লাস অনলাইনে চলবে এবং হলগুলো খোলা থাকবে। শনিবার চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৭তম জরুরী সভার সিদ্ধান্তগুলো নিয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চেত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ সুজাউদ্দীন আহমেদ।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক ও স্কলারশীপ শাখার ডেপুটি রেজিস্ট্রার মোঃ সুজাউদ্দীন আহমেদ সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ সমূহের অনলাইন ক্লাস চলমান থাকবে। বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষাগুলো কঠোর স্বাস্থ্যবিধি মেনে শেষ করতে হবে। তবে ঘোষিত পরীক্ষা সমূহের বিষয়ে আগামী ৬ ফেব্রুয়ারির পর নতুন সময় সূচী অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ সমূহ সিদ্ধান্ত গ্রহন করবে।

এসময় তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের হল সমূহ স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এক্ষেত্রে হলসমূহে আইসোলেশনের ব্যবস্থা রাখতে হবে এবং কোন শিক্ষার্থী আক্রান্ত হলে আইসোলেশনে রাখা হবে। একই সঙ্গে শিক্ষার্থী চাইলে তাকে বাসায় পাঠাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী/শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী স্টেশন ত্যাগ করতে পারবেনা। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের যানবাহন সমূহ চলমান থাকবে।

স্বাথ্যবিধি মেনে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। জরুরী দপ্তর/শাখা যেমনঃ রেজিস্ট্রার দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, প্রকৌশল দপ্তর, পরিকল্পনা উন্নয়ন ও ওয়াকর্স দপ্তর, সিকিউরিটি ও মেডিকেল শাখা ব্যতীত অন্যান্য দপ্তর/বিভাগে ৫০% জনবল দ্বারা দাপ্তরিক কর্মকান্ড পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

এর আগে চলমান করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে সকাল ১০টায় একাডেমিক কাউন্সিলের জরুরী (৩৭তম) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী।

উল্লেখ্য গতকাল (২১ জানুয়ারী) স্কুল কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ ২১ জানুয়ারী হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার জন্য মন্ত্রীপরিষদ কার্যালয় হতে প্রজ্ঞাপন জারী করা হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব স্ব ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..