বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

পাবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৬১৭ ০০০ বার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন বিভাগের উদ্যোগে ‘ইন্ডাস্ট্রিয়াল রিসার্স’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রসায়ন বিভাগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হাসান আহমেদ। রিসোর্স পারসন ছিলেন স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেডের সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি কন্ট্রোল) এস এম আবদুল আলীম, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) কেমিক্যাল রিচার্স বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামাল হোসাইন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা। সেমিনারে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান ফারুক আহমেদ।

 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, এই সেমিনার আয়োজনের জন্য আমি রসায়ন বিভাগকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ সবাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার সুন্দর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। আমি নির্ধিধায় বলতে চাই, আমাদের এই প্রচেষ্টার মধ্যে ন্যূনতম খাঁদ নেই, আমরা নিষ্কণ্টক ভালোবাসার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।

 

সেমিনারে স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেডের সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি কন্ট্রোল) এস এম আবদুল আলীম ফার্মাসিটিউক্যালসের আরএন্ডডি সেক্টরে কী কী গবেষণা হচ্ছে, কিউসিতে কেমিস্টদের কী কী সুযোগ আছেন সে বিষয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) কেমিক্যাল রিচার্স বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনারুল ইসলাম কেমিক্যাল রিচার্স ল্যাবে অর্গানিক সিনথেসিসের ওপর কী কী গবেষণা হচ্ছে সে বিষয়ে কথা বলেন।

 

সেমিনারে রসায়ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..