বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

পাবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৫১৯ ০০০ বার

আজ ৮ জানুয়ারি রোজ রবিবার সকাল ১১ টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্যালারি কক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

উক্ত কুইজ প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিলো বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কুইজ প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজন নিঃসন্দেহে ব্যাক্তিক্রম এবং অসাধারণ। বঙ্গবন্ধু ও দেশকে জানার জন্য এমন আয়োজন আমাদের জন্য আনন্দের। এমন অসাধারণ আয়োজনের জন্য পাবিপ্রবি ছাত্রলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

 

এ সময় বাংলাদেশ ছাত্রলীগ,পাবিপ্রবি শাখার সভাপতি ফরিদুল ইসলাম বাবু জানান, শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাবাহী দক্ষিন এশিয়া মহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের উদ্যোগে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তরুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানানো, জাতি গঠনে জাতির পিতার অগ্রনী ভূমিকা,ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান সকল বিষয় জানতে পারবে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগ,পাবিপ্রবি শাখার এমন আয়োজন ভবিষ্যতে ও চলমান থাকবে এই অঙ্গীকার ব্যাক্ত করছি।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগ,পাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহ জানান, আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ ” শীর্ষকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত কুইজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশগঠনে অবদান, স্বাধীকার থেকে স্বাধীনতা পর্যন্ত পিতা মুজিবের ক্যারিশমাটিক লিডারশীপসহ সকল বিষয়ে অবগত করানোই ছিলো আমাদের প্রধান উদ্দেশ্য। ঐক্যবদ্ধ পাবিপ্রবি শাখা ছাত্রলীগের এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..