বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

পাবিপ্রবিতে বন্ধুসভার বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

দূর্জয় কর্মকার, পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৬৪০ ০০০ বার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভা-র উদ্যোগে সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় মানুষদের জন্য বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দিনব্যাপী এই চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্পাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্য উৎসাহ দিয়ে আসছি। আজকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় এই ধরনের কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, প্রক্টর কামাল হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. শামীম রেজা, রসায়ন বিভাগের চেয়ারম্যান ফারুক আহমেদ।সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা, উপ-গ্রন্থাগারিক হাফিজুর রহমান মোল্লা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থীরা।

প্রথম আলো বন্ধুসভা পাবিপ্রবি শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী ফ্রি চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্পে তিনজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ছয়শ জন সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।চক্ষু, নালী, প্রেশার এবং ডায়াবেটিস টেস্ট করানোর পাশিপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে।এ বিষয়ে প্রথম আলো বন্ধুসভার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি টিপু আগারওয়াল বলেন, প্রথম আলো বন্ধুসভা শুরু থেকেই ক্যাম্পাসে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। আজকের আয়োজন সেই কাজেরই একটা অংশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, মেডিকেল সেন্টার আমাদের যথেষ্ট সহযোগিতার করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনেও প্রথম আলো বন্ধুসভা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..