রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পাবিপ্রবিতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত।

পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩৭৬ ০০০ বার

আজ শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক একটি আলোচনা অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর নারী মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার। তিনি ২০২০ সালে বেগম রোকেয়া পদকে ভূষিত হন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। আলোচনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী -২তে অনুষ্ঠানটি শুর হয়ে সন্ধ্যা ৬ টায় শেষ হয়।

 

প্রধান অতিথি বীর নারী মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমাদের একটি শব্দ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ জেগে উঠেছিল এবং বাঙালি জাতি একত্রে মিলিত হয়েছিল। হাজারো মা বোনেরা সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু অনেক মা বোন তাঁদের স্বীকৃতি পাননি। মুক্তিযুদ্ধ একটি নিরবচ্ছিন্ন, একটি ইতিহাস ও মহাকাব্যিক শব্দ। শব্দটিকে স্মরণ করলে আমরা শক্তি পাই, সাহস পাই। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সবার ভিতরে থাকতে হবে। সামনে তাকাতে হলে আমাদের পিছনের ইতিহাসও স্মরণ করতে হবে। তিনি মাঠের যোদ্ধাদের কথা স্মরণ করে বলেন, তাঁরা কোনো কিছু না ভেবেই দেশের জন্য যুদ্ধ করেছেন এবং জীবন দিয়েছেন। তিনি বলেন, সঠিক তথ্য এবং বিভিন্ন কারণে তাঁদের মূল্যায়িত করতে পারিনি। সকলে মিলে আমাদের দেশকে ভালোবাসতে হবে। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধকে উপলব্ধি এবং অন্তরে ধারণ করে, দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

 

উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, বিভক্তি এবং বৈষম্যের কারণেই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মাধ্যমে জাতি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল ।আদেমের মাঝে এখনও বিভক্তি আছে। এ সকল মতভেদ ভুলে দেশ ও জাতি গঠনে আমাদেরকে কাজ করতে হবে।

 

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন অনুষ্ঠানে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ আমাদের জন্য একটি বিশেষ ও আনন্দের দিন। আমাদেরকে মুক্তিযুদ্ধের উপর বেশি বেশি আলোচনা করতে হবে। তাহলে নতুন প্রজন্ম আমাদের বীরত্বগাঁথা সংগ্রামের কথা জানতে পারবে। তিনি বলেন, আমাদেরকে জয়ী ও সংগ্রামী মানুষকে অনুসরণ করতে হবে। সংগ্রামী মানুষের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষাক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..