বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

পাবিপ্রবিতে রসায়ন সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

দূর্জয় কর্মকার, পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৫৫ ০০০ বার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের ‘রসায়ন সমিতি’ এর চতুর্থ কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রসায়ন সমিতি নির্বাচন-২০২৩ উপলক্ষে দুপুর তিনটায় ক্যাফেটেরিয়ার ৪র্থ তলায় রসায়ন বিভাগের ক্লাসরুমে চতুর্থ কার্যনির্বাহী পরিষদের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

রসায়ন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদকে সভাপতি , বিভাগের প্রভাষক মো. কাওসার হোসেনকে কোষাধ্যক্ষ এবং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইশারাত হোসেনকে সহ-সভাপতি ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ শরীয়তউল্লাহকে সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সেশনের আরো ২১ জন শিক্ষার্থীদের মনোনীত করে রসায়ন সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদের জন্য রসায়ন বিভাগের শিক্ষার্থীরা মনোনয়ন পত্র দাখিল করে। সুষ্ঠুভাবে নির্বাচন শেষে রসায়ন সমিতির সভাপতি ফারুক আহমেদ ফলাফল ঘোষণা করেন। সেখানে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রতন কুমার পাল এবং রসায়ন সমিতির কোষাধ্যক্ষ রসায়ন বিভাগের প্রভাষক মো. কাওসার হোসেন।

 

সমিতির সহসভাপতি ইশারত বলেন – আমাকে রসায়ন সমিতির ভিপি নির্বাচিত করায় আমি রসায়ন পরিবারের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রসায়ন পরিবার সবসময় নতুন কিছু উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয়কে। সেই ধারা অব্যাহত রাখার প্রচেষ্টায় শিক্ষকবৃন্দ শিক্ষার্থী কর্মকর্তাগণ সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগঠন পরিচালনায় আমার দর্শন হচ্ছে ভ্রাতৃত্ব, ভালবাসা ও দায়িত্বশীলতার মাধ্যমে যেকোন কাজকে সহজ করে তোলা।

 

রসায়ন সমিতির সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ জানান – সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। কৃতজ্ঞতা জানাই আমার সকল শিক্ষকদের প্রতি।

বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের রসায়ন সমিতির সুযোগ্য সভাপতি শ্রদ্ধেয় ফারুক আহমেদ স্যারকে। যিনি সুকৌশলে সকল বাধা বিপত্তির মধ্যেও বিভাগকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সবাই নব নির্বাচিত কমিটি নিয়ে সকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করে আমাদের রসায়ন বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইং-শা-আল্লাহ।

 

 

ফলাফল ঘোষণা শেষে রসায়ন সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের চেয়ারম্যান মো.ফারুক আহমেদ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

 

উল্লেখ্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পালের সভাপতিত্বে রসায়ন সমিতি নির্বাচন-২০১৮ এর মাধ্যমে থেকে শুরু হয়েছে রসায়ন সমিতির পুর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটির কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..