রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৬ ০০০ বার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ শোক র‍্যালি বের করা হয়। শোক র‍্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন স্বাধীনতা চত্বরে বুদ্ধিজীবী দিবসের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর এক এক করে বিভিন্ন বিভাগ এবং দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, বুদ্ধিজীবী দিবসে যে হত্যাকাণ্ড হয়েছে সেটি একদিনে সংগঠিত হয়নি। এটি দীর্ঘ পরিকল্পনার ফসল। দেশ স্বাধীন হওয়ার পরেও সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, এখনও হচ্ছে। পঁচাত্তরের জাতির পিতা এবং তার পরিবারের হত্যাকাণ্ড, জাতীয় চার নেতার হত্যাকাণ্ড শহিদ বুদ্ধিজীবী দিবসের সবগুলোই ১৪ ডিসেম্বরের হত্যাকারীদের দোসরদের দ্বারা সংগঠিত।

তিনি আরো বলেন, আজকের এই সময়েও আমরা ভালো নেই। বিভিন্ন জায়গায় যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের ওপর হামলা হচ্ছে। একটা শ্রেণির মানুষ চাচ্ছে মুক্ত বুদ্ধির চর্চাকে বন্ধ করে দিতে। কিন্তু মুক্তবুদ্ধির চর্চা বন্ধ করে দিলে আমাদের দেশ এগিয়ে যাবে না।

এ সময় আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন।

আলোচনা শেষে বুদ্ধিজীবী দিবসসহ সব শহিদদের জন্য দোয়া করা করা হয়।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানগণ, হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..