মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

পাবিপ্রবিতে সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার মান উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ 

পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৮ ০০০ বার

আজ ৮ জানুয়ারি রোজ রবিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার খাবার মান ও পরিবেশ উন্নয়নে সেন্ট্রাল ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ক্রোকারিজ পন্য প্রদানসহ নানবিধ পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করা হয়।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য ও সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার পরিবেশ ও পরিবেশনা কমিটির আহব্বায়ক অধ্যাপক ড.এস এম মোস্তফা কামাল খান সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার প্রশাসক এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ শাহাজান আলী সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার সৌন্দর্যবর্ধন,খাবার মান ও পরিবেশের উন্নয়নের লক্ষ্যে ক্যাফেটেরিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স মামুন ট্রেডার্সের পক্ষে মোঃনাসির হোসেনের নিকট ১০০ টি বড় প্লেট, ২০০ টি ছোট প্লেট, ১০০টি কাপ প্রিজ,২০০ টি বাটি,১০০ টি গ্লাসসহ প্রয়োজনীয় সংখ্যক পানির জগ প্রদান করেন। এছাড়াও ক্যাফেটেরিয়ায় ধূমপান প্রতিরোধে Smoking Free zone ঘোষনা করেন।

 

 

এ সময় সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার পরিচালক ড.মোঃ শাহাজান আলী জানান,সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার খাবার মান ও পরিবেশগত উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় ক্রোকারিজ সামগ্রী প্রদানসহ গৃহীত পদক্ষেপের জন্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মাননীয় উপাচার্য অধ্যাপক ড.হাফিজা খাতুন ম্যাম,উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল খান স্যারসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে ক্যাফেটেরিয়ার মান উন্নয়নে আমাদের সকল ব্যাতিক্রম উদ্যোগ ক্যাফেটেরিয়াকে আরো বেশী শিক্ষার্থীবান্ধব করে তুলেছে এবং এই ধারা আগামীতে ও অব্যাহত থাকবে সেই লক্ষ্যে আমি কাজ করে যাবো। আমাদের ক্যাফেটেরিয়া পরিষ্কার-পরিছন্ন ও পরিবেশসম্মত রাখার দায়িত্ব আমাদের সবার।আমার স্নেহের শিক্ষার্থীদের প্রতি সেই আহব্বান জানাই এবং সেই সাথে আগামীতে ক্যাফেটেরিয়ার মান আরো বেশী আধুনিকায়নে সকলের পরামর্শ ও একান্ত সহযোগিতা প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..