বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

পাহাড়ে‌র একমাত্র নারী প্রার্থীর চেয়ারম্যান পদে জয়

অংগ্য ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৫৭৭ ০০০ বার

জনপ্রিয়তার তুঙ্গে থাকা মাহমুদা বেগম (লাকী) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর ফলে প্রথম নারী চেয়ারম্যান পেল দিঘীনালা উপজেলা তথা মেরুং ইউনিয়নবাসী।

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ১০ হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হেমাব্রত চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯০৭ ভোট।আরেক প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হয়ে মো. আশরাফুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩শ ৮৩ ভোট।

রবিবার (২৮ নভেম্বর) দিঘীনালা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে ছিলেন মাহমুদা বেগম (লাকী)। তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর মাহমুদা বেগম (লাকী) বলেন, প্রথমবারের মতো চেয়ারম্যান হয়েছি। আবার দীঘিনালা মেরুং ইউনিয়নের প্রথম নারী চেয়ারম্যান। এ আনন্দ-অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ওপর আস্থা রেখে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী নারীদের সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক কাজ করছেন। আমি চেষ্টা করব প্রধানমন্ত্রীর সম্মান অক্ষুণ্ন রেখে নিজের সবটুকু দিয়ে জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি পার্বত্য জেলায় এ নিয়ে নির্বাচিত দ্বিতীয় নারী ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম (লাকী)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..