শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপতৎপরতা চালানোর অভিযোগ

পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৫১৬ ০০০ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন এর বিরুদ্ধে এলাকার কতিপয় স্বার্থন্বেষী মহল তার বিরুদ্ধে নানা রকম অপতৎপরতা চালিয়ে তার ভাবমুর্তি নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় এলাকাবাসী ও ভোটারদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

কতিপয় ইউপি সদস্য ও তার নির্বাচনী প্রতিপক্ষের কিছু লোকজন এলাকাবাসীকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটার চেষ্টা করছে বলে সচেতন মহল মনে করেন। প্রতিপক্ষ ইউপি সদস্যরা দফায় দফায় সংবাদ সম্মেলন করে সংবাদ প্রকাশের চেষ্টা করছে।

অপর দিকে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন_ও সংবাদ সম্মেলন করে নিজের শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা, ঘুষ ও দূর্ণীতি মুক্ত ইউপি পরিষদ পরিচালনা করার যথেষ্ট প্রমাণ দাখিল করেন স্থানীয় সংবাদ কর্মীদের কাছে।

ইউ’পি পরিষদ কার্যালয় সূত্রে জানা যায় ইউনিয়ন টি ভারত সীমান্তবর্তী এলাকায় ও ঐ ইউনিয়নের সরকারি আয়ের সু-নির্দিষ্ট কোন ক্ষেত্র না থাকায় এবং ইউনিয়ন পরিষদ ফান্ডে টাকা না থাকায় ইউপি সদস্যদের কিছু বকেয়া ভাতা পরিশোধ করা যায়নি। মূলত ইউপি সদস্যদের সম্মানী ভাতার অর্থ ফান্ডে জমা নেই।

ফলে ইউপি সদস্যদের ভাতা আত্মসাৎ করার প্রশ্ন মিথ্যা ও ভিত্তিহীন বলে জানা যায়।

এ ব্যাপারে ইউ’পি চেয়ারম্যান জালাল উদ্দীন সোমবার এ প্রতিনিধিকে জানান, “আমার একটি প্রতিপক্ষ গ্রুপ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে হেয়প্রতিপন্ন করার চেষ্ট করছে। সামনে ইউপি নির্বাচন।জনগণের কাছে আমার জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করছে কয়েক জন ইউপি সদস্য। আমার সম্পর্কে এলাকার আম জনতার যথেষ্ট ভালো ধারনা আছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..