রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পীরগঞ্জে গৃহবধূকে যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৪ ০০০ বার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক অসহায় গৃহবধূকে যৌতুকের দাবীতে নির্মম নির্যাতন মামলায় পুলিশ মূল আসামী সফিকুল ইসলাম কে আটক করে গত সোমবার জেল হাজতে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার বৈরচুনা গ্রামের আব্দুল বাকি’র মেয়ে রোজিনা আখতারের সাথে ৫ নং সৈয়দপুর ইউপি’র শিবপুর গ্রামের ধনু মোহাম্মদের ছেলে সফিকুলের ৪ বছর আগে রেজিষ্ট্রি কাবিনমূলে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকলোভী স্বামী নানা বাহানায় যৌতুক দাবী করে ও কয়েক দফায় প্রায় ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
এর পরে আবারো ৫ লক্ষ টাকার দাবীতে সফিকুল ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগীতায় গৃহবধু রোজিনাকে বেধড়ক মারপিট করে বাড়ী থেকে বের করে দেয়। মারপিটে গুরুতর আহত হয়ে জখমী চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয় ক্ষতিগ্রস্ত গৃহবধু।
২১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে ২৯ নভেম্বর স্বামী সফিকুল, তার সহযোগী সাদিকুল, সমিজুল, ধনু মোহাম্মদ ও সাবিনার বিরুদ্ধে ২০০০ সালের (সংশোধিত ২০০৩) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারায় একটি মামলা রুজু করেন।মামলা নং ১৬। মামলার তদন্তকারী অফিসার মো.জাহাঙ্গীর আলম, মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামী সফিকুল ইসলাম কে ৩০ নভেম্বর গ্রেপ্তার করে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরন করেছেন। বর্তমানে অসহায় গৃহবধু আশ্রয়হীন হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..