মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

পীরগঞ্জে চরম দূর্ভোগে পরেছে অসহায় শীতার্ত পরিবারগুলো

পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৫৩৬ ০০০ বার

দেশের উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে অনেক গুণ। এতে চরম দূর্ভোগে পরেছে অসহায় শীতার্ত পরিবার গুলি। বিশেষকরে পীরগঞ্জ উপজেলার রেলওয়ে স্টেশন, লাচ্ছি নদীর ধার দিয়ে গড়ে উঠা অসহায়, ছিন্নমূল ও আদিকাল থেকে বসবাস করে আসা পূর্ব-পাড়িয়া গ্রামের বেশ কিছু আদিবাসী পরিবার।

শীতে একটু উষ্ণতার জন্য তাদের কাছে পর্যাপ্ত বস্ত্র না থাকায় কনকনে শীতের রাতে ঘুমাতেও পারছেনা তারা। রাতে ঘুমাতে না পেরে দিনের বেলা উঠানে খড় বিছিয়ে সূর্যের তাপনিয়ে ঘুমানোর চেষ্টাও করছে অনেকে। কোনো কোনো দিন ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না আসায় কষ্ট যেন দ্বীগুনেরও বেশী হয়ে যায় এখানে। শিশুদের দিকে তাকালে বোঝা যায় জীবন কতটা নির্মম তাদের জন্য। শীতের এ সময় তেমন কোনো কাজ না পাওয়া দিনমজুর ও অসহায় আদিবাসী পরিবার গুলোর দিকে তাকানোর কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে- অসহায় ও আদিবাসী পরিবার গুলির শীতে বেহাল দশা। পীরগঞ্জ রেলওয়ে স্টেশন এর আশপাশ, লাচ্ছি নদীর ব্রীজের উত্তরের কিছু ছিন্নমুল পরিবার ও পাড়িয়া গ্রামের বেশ কিছু আদিবাসী পরিবার বস্ত্র, নিরাপদ পানি ও স্বাস্থ্যহীনতায় ভুগছে। যত্রতত্র মলমূত্র ত্যাগ করে পরিবেশ দূর্ষণও করছে অনেকে।
নাম জানাতে অইচ্ছুক দুইজন আদিবাসী জানায়, তাদের পাড়িয়ার পশ্চিম দিকের পাড়াটি পৌরসভার নিকটে হওয়ায় কোনো সুযোগ সুবিধা এলে ঐ পর্যন্তই দেয়া হয়। পূর্ব পাড়িয়ায় কেউ আসে না।তারা ৬ নং ইউনিয়ন পরিষদ এর অধিনে।তারা ৫ টি পরিবার মিলে একটি টিউবওয়েল ব্যবহার করে। তাদের এই দুর্দশার সময় কিছু শীতবস্ত্র ও টিউবওয়েল দিয়ে কেউ পাশে দাঁড়ালে খুব উপকৃত হতো বলে জানায়। এ বিষয়ে ৬ নং ইউনিয়ন চেয়ারম্যান মাহাবুব আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ঐখানকার তিনজন মহিলাকে কম্বল দেয়া হয়েছে এবার। টিউবওয়েল যদি বরাাদ্দ সরকার থেকে পাই তবে দেয়া হবে।”

এসব অসহায় আদিবাসী ও শীতার্তদের জন্য উপজেলা প্রশাসন থেকে কোনো সাহায্যের ব্যবস্থা আছে কিনা জানতে চাওয়া হলে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম বলেন, “আমরা ইতি মধ্যে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে কম্বল বিতরণ করেছি প্রয়োজনে খোঁজ নিয়ে আরো দেওয়ার চেষ্টা করবো।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..